আফগানিস্তানে আবারো নিষিদ্ধ হলো মেয়েদের খেলাধুলা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১০:৩১ এএম

যেমনটা ভাবা হয়েছিলো, ঠিক তেমনই ঘটলো। আবারো মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ হতে চলেছে আফগানিস্তান। কোন ধরনের খেলাধুলা বা ক্রীড়ায় অংশ নিতে পারবেন না মেয়েরা।

১৯৯৬ সালে তালেবান যখন প্রথমবার আফগানিস্তানের ক্ষমতায় এসেছিলো, তখন নারীদের খেলাধুলা নিষিদ্ধ করে দেয়া হয়। দ্বিতীয়বার ক্ষমতায় এসে একই কাজ করলো চরমপন্থী সংগঠনটি।

মঙ্গলবার সরকার গঠনের পর তালেবানের সুপ্রীম লিডার হিবাতুল্লাহ আখুন্দজাদা ঘোষণা দেন, আফগানিস্তানের শাসন চলবে শরিয়া আইন মেনে।

তার এই ঘোষণার পরপরই নতুন আফগান শিক্ষামন্ত্রীর এক বক্তব্যে এখন ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে। তিনি বলেছেন, আজকের এই দুনিয়ায় পিএচডি-মাস্টার্স ডিগ্রির কোন মৃল্য নেই।

এমন মন্তব্যের ধাক্কা সামলে উঠতে না উঠতেই তালেবানের সাংস্কৃতিক কমিশনের উপ প্রধান আহমাদুল্লাহ ওয়াসিক জানিয়ে দিলেন, কোন খেলায় অংশ নিতে পারবেন না নারীরা।

এক ঘোষণায় তিনি জানান, নারীদের খেলাধুলার কোনও প্রয়োজন নেই। ক্রিকেটসহ অন্য যে কোনও খেলাধুলায় নারীরা অংশ নিতে পারবেন না, কারণ এসবে শরীর প্রদর্শন হয়।

আহমাদুল্লাহ ওয়াসিক বলেন, ‘নারী খেলাধুলার দরকার নেই। এতে শরীর দেখা যায়। যা আইন বিরুদ্ধ। তাই এতোদিন ধরে আফগান নারীরা ক্রিকেটসহ অন্যান্য যে ক্রীড়াগুলোতে অংশ নিতেন, সেগুলোতে আর অংশ নিতে পারবেন না’।

তার এই ঘোষণায় আফগান নারীদের মধ্যে ক্ষোভের সঞ্চার করলেও, তাদের কাছে মোটাতেও অভাবিত ছিলো না। বরং এমন ধরনের ঘোষণার অপেক্ষাতেই ছিলেন তারা।

এর আগে, নারীদের শিক্ষা ব্যবস্থা নিয়েও নয়া নির্দেশিকা জারি করে তালেবান। তাতে বলা হয়, নারীরা বিশ্ববিদ্যালয়ে যেতে পারলেও ছাত্রদের সঙ্গে একই কক্ষে বসা যাবে না। স্বামী বা রক্তের সম্পর্ক রয়েছে, এমন পুরুষ সঙ্গীর তত্ত্বাবধানেই নারীরা বিশ্ববিদ্যালয়ে যেতে পারবে।

আরো বলা হয়েছে, যদি আলাদা ক্লাস রুমের ব্যবস্থা না করা যায়, তবে ১৫ জনের বেশি পড়ুয়া থাকলেও মাঝখানে পর্দা টাঙিয়ে দিতে হবে।

নারী শিক্ষার্থীদের ক্লাসও পাঁচ মিনিট আগে শেষ করতে হবে। যাতে বের হবার সময় পুরুষদের সঙ্গে দেখা না হয়। নারীদের বিশ্ববিদ্যালয়ে আসার জন্য আবায়া ও নিকাব পরতে হবে।

শিক্ষকদের ক্ষেত্রেও বলা হয় একমাত্র নারী শিক্ষিকারাই ছাত্রীদের পড়াতে পারবেন। একান্তই যদি শিক্ষিক না পাওয়া যায়, তবে ভাল চরিত্রের কোনও বয়স্ক শিক্ষককে নিয়োগ করা হবে।


একাত্তর/এসএ

বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্তে ২৮ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  বৃহস্পতিবার (৪ জুন) ভোর চারটার দিকে বিএসএফের...
ঘোষিত হলো ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ২৮টি ক্যাটেগরিতে মোট ৩২ জন বিশিষ্ট শিল্পী ও কলাকুশলীকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
হজযাত্রীদের লাগেজ কাটার ঘটনাটি বাংলাদেশ অংশে ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে যে প্রচার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর