মাধবপুরে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত চার

আপডেট : ২২ মার্চ ২০২৬, ১১:৩৬ এএম

হবিগঞ্জের মাধবপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) ভোরে বাসার মালামালবোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ডোবায় পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রো-ন ১৮-৪৪৮৬ নম্বর সম্বলিত একটি পিকআপ ভ্যান বাসার আসবাবপত্র ও মালামাল নিয়ে সিলেটের দিকে যাচ্ছিলো। ভোর সকালে আন্দিউড়া নামক স্থানে পৌঁছালে অন্য একটি অজ্ঞাত গাড়ির সঙ্গে পিকআপটির ধাক্কা লাগে। এতে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার পাশে গভীর ডোবায় পড়ে যায়। গাড়িতে থাকা চারজনই ঘটনাস্থলে প্রাণ হারান।

দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তারা ডোবা থেকে চারজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত ট্রাকটির ডান দিকের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আলামত দেখে ধারণা করা হচ্ছে, অন্য কোনো দ্রুতগতির যানের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে। তবে ঘাতক গাড়িটিকে আটক করা সম্ভব হয়নি।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ বলেন, পিকআপটি বাসার মালামাল নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়। অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে এটি ডোবায় পড়ে গেছে বলে আমরা প্রাথমিক তদন্তে ধারণা করছি। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। 

বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটি পুলিশের হেফাজতে রয়েছে।

একাত্তর/এসি
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর