ভোলার লালমোহন উপজেলায় পুকুরে ডুবে সাইদ (৫) ও মীম (৪) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সাইদ উপজেলার লালমোহন ইউনিয়নের মো. শাহিনের পুত্র এবং মীম একই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মো. জাকিরের কন্যা।
বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলার লালমোহন ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চাটিকা দুলা বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় খলিলুর রহমান দফাদার জানান, মীম ওই এলাকায় তার নানা বাড়িতে বেড়াতে এসেছিল। সকালের দিকে মীম নানাবাড়ির প্রতিবশি মো. শাহিনের পুত্র সাইদের সাথে বাড়ির দরজায় খেলতে যায়। এসময় তারা দু'জনই বাড়ির পুকুরে পড়ে যায়। তাদেরকে অনেক সময় ধরে না দেখে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর দুপুরের দিকে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
লালমোহন ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহজান মিয়া ঘটনার সত্যতার নিশ্চিত করেন।
একাত্তর/এসএ
