শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ ও বৈশ্বিক ঐক্যের ডাক

ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ডা. জুবাইদা রহমান

আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০১:৫৩ পিএম

ওয়াশিংটনে অনুষ্ঠিত বিশ্ব সম্মেলনে শিশুদের কল্যাণ ও আগামীর ভবিষ্যৎ বিনির্মাণে এক জোরালো আহবান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের বিশেষ আমন্ত্রণে ২৪-২৫ মার্চ আয়োজিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার: গ্লোবাল কোয়ালিশন সামিট’ -এ যোগ দিতে বর্তমানে তিনি ওয়াশিংটন ডিসিতে দুই দিনের সরকারি সফরে রয়েছেন।

বিশ্বের ৪০টিরও বেশি দেশের ফার্স্ট লেডি ও রাষ্ট্রনেতাদের সহধর্মিণীদের উপস্থিতিতে এই সম্মেলনটি শিশুদের অধিকার ও সম্ভাবনা বিকাশের এক অনন্য প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

ছবি: সংগৃহীত
মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরে সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ডা. জুবাইদা রহমান তাঁর বক্তব্যে বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক সরকারের জনকল্যাণমুখী নানা উদ্যোগ তুলে ধরেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার্স কার্ড’-এর মতো যুগান্তকারী প্রকল্প চালু করেছে, যা সরাসরি পরিবারগুলোকে আর্থিক সুরক্ষা প্রদানের মাধ্যমে শিশুদের জন্য একটি নিরাপদ ও যত্নশীল পরিবেশ নিশ্চিত করছে। একজন চিকিৎসক হিসেবে তিনি শিশুদের মানসম্মত স্বাস্থ্যসেবা এবং রোগ প্রতিরোধের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

ছবি: সংগৃহীত
শিক্ষা ও প্রযুক্তির সমন্বয় প্রসঙ্গে ডা. জুবাইদা রহমান বলেন, বর্তমান যুগে ডিজিটাল বৈষম্য কমাতে শিক্ষা প্রযুক্তি বা ‘এডটেক’ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশের গ্রামীণ ও শহুরে শিক্ষার্থীদের মধ্যে ব্যবধান ঘোচাতে সরকার শিক্ষকদের ট্যাবলেট কম্পিউটার সরবরাহ, মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ এবং আধুনিক ডিজিটাল পাঠ্যক্রম প্রবর্তন করছে। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার পরিকল্পনাও তিনি ব্যক্ত করেন।

একই সাথে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) এবং ‘সুরভী’-র মতো সংগঠনের সাথে নিজের কাজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি জনকল্যাণে নিজের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ছবি: সংগৃহীত
নারী ক্ষমতায়নের ধারাবাহিকতা তুলে ধরে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা চালু করে যে ভিত্তি স্থাপন করেছিলেন, বর্তমান সরকার তাকে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত বিস্তৃত করতে কাজ করছে। তিনি আরও স্মরণ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারি খাতে লক্ষ লক্ষ নারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে পরিবার ও সমাজকে শক্তিশালী করেছিলেন।

ভাষণের শেষ দিকে ডা. জুবাইদা রহমান একটি অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল প্রজন্ম গড়ে তুলতে বৈশ্বিক অংশীদারিত্ব এবং প্রযুক্তিগত সহযোগিতার ওপর জোর দেন। তিনি এমন একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখেন যেখানে প্রতিটি শিশু সুরক্ষিত থাকবে এবং তাদের শিক্ষার যাত্রা হবে আধুনিক ও মানসম্মত।

ছবি: সংগৃহীত
সম্মেলনের ফাঁকে তিনি যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর একটি প্রদর্শনীও পরিদর্শন করেন। বুধবার হোয়াইট হাউসে মেলানিয়া ট্রাম্পের আয়োজনে সম্মেলনের সমাপনী অধিবেশনেও ডা. জুবাইদা রহমানের অংশগ্রহণের কথা রয়েছে।

ডা. জুবাইদা রহমানের সহকারী হিসেবে অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সিনিয়র চিকিৎসা কর্মকর্তা ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ এবং নারী উদ্যোক্তা মিস মেহনাজ মান্নান অংশগ্রহণ করেন।

এ সময় যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম, ডেপুটি চিফ অব মিশন ডি. এম. সালাহউদ্দিন মাহমুদ উপস্থিত ছিলেন।

এআরএস
নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।
দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন...
ভোররাতের শান্ত আমেজ ভেঙে হঠাৎই হালকা ঝাঁকুনিতে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ এর চারপাশের এলাকা। সোমবার ভোর ৫টা ৩২ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। হঠাৎ মাটির কম্পনে ঘুম ভেঙে যাওয়ায় রাজধানীর বিভিন্ন ভবনের...
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক অবিস্মরণীয় নাম। বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের অপ্রতিরোধ্য কণ্ঠস্বর। দক্ষিণ এশিয়ার এই দেশটিতে বহুদলীয় গণতন্ত্রের বিকাশ...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর