ট্রাম্পের দাবিকে এবার উড়িয়ে দিলো ইরানের সামরিক বাহিনী

পাল্টাপাল্টি হামলায় কাঁপছে তেহরান ও তেল আবিব

আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০২:৪৭ পিএম

পারস্য উপসাগরীয় অঞ্চলে ঘনীভূত হওয়া যুদ্ধের মেঘ কাটার লক্ষণ তো নেই-ই, বরং বুধবার ইসরাইল ও ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি আকাশ হামলা বিনিময়ের ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। একদিকে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন, ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা চলছে, তখন অন্যদিকে ইরানের সামরিক কমান্ড এই দাবিকে শুধুই ‘ভুয়া’ এবং ‘নিজেদের সঙ্গে নিজেরা কথা বলা’ হিসেবে অভিহিত করে সরাসরি প্রত্যাখ্যান করেছে।

ছবি: সংগৃহীত
বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেশটির যৌথ সামরিক কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি অত্যন্ত কড়া ভাষায় বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প কি এখন নিজের সাথেই নিজে আলোচনা করার পর্যায়ে পৌঁছে গেছেন? আমাদের মতো মানুষ আপনাদের মতো মানুষের সাথে কখনোই আপস করবে না। তিনি আরও স্পষ্ট করেন যে, গত দুই বছরে উচ্চপর্যায়ের আলোচনার মাঝপথেই ওয়াশিংটন দুবার ইরানে হামলা চালিয়েছে, যার ফলে আমেরিকার কূটনীতির ওপর তেহরান আর কোনো ভরসা রাখতে পারছে না।

ছবি: সংগৃহীত
এদিকে যুদ্ধের ময়দানে কোনো বিরতি দেখা যাচ্ছে না। বুধবারও ইসরাইল তেহরানের বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালিয়েছে। ইসরাইলি বাহিনীর দাবি, তারা তেহরানে দুটি নেভাল ক্রুজ মিসাইল উৎপাদন কেন্দ্র ধ্বংস করেছে।ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা এসএনএন জানিয়েছে, এই হামলায় একটি আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে তল্লাশি চালাচ্ছে।

পাল্টা জবাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী তেল আবিব ও কিরিয়াত শমোনা ছাড়াও কুয়েত, জর্ডান ও বাহরাইনের মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে নতুন দফায় আক্রমণ চালিয়েছে। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি তেলের ট্যাঙ্কারে ড্রোনের আঘাতে আগুনের খবর পাওয়া গেছে।

ছবি: সংগৃহীত
আমেরিকার দেয়া ১৫ দফা প্রস্তাব

আলোচনার গুঞ্জনের নেপথ্যে উঠে এসেছে ১৫ দফা সংবলিত একটি মার্কিন প্রস্তাবের কথা। নিউইয়র্ক টাইমস ও ইসরাইলি চ্যানেল টুয়েলভ-এর প্রতিবেদন অনুযায়ী, আমেরিকা এক মাসের যুদ্ধবিরতির বিনিময়ে একটি প্রস্তাব পাঠিয়েছে। এই প্রস্তাবে ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করা, হিজবুল্লাহর মতো গোষ্ঠীগুলোকে সহায়তা দেয়া বন্ধ করা এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়ার শর্ত রয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধ এখন চতুর্থ সপ্তাহে পদার্পণ করেছে। হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে ইতিহাসের ভয়াবহতম জ্বালানি সংকট দেখা দিয়েছে।

ছবি: সংগৃহীত
বিশেষ করে এশীয় দেশগুলো, যারা এই পথে ৮০ শতাংশের বেশি অপরিশোধিত তেল আমদানি করে, তারা এখন চরম সংকটে। জ্বালানি সাশ্রয়ে অনেক দেশ ইতিমধ্যে স্কুল বন্ধ রাখা এবং বাড়ি থেকে কাজ করার মতো জরুরি পদক্ষেপ নিয়েছে। সংকট সামাল দিতে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা তাদের কৌশলগত মজুদ থেকে ৪০ কোটি ব্যারেল তেল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।

কূটনৈতিক ফ্রন্টে পাকিস্তান এই যুদ্ধ অবসানে আলোচনার আয়োজক হওয়ার প্রস্তাব দিলেও পেন্টাগনের প্রস্তুতি বলছে অন্য কথা। ওয়াশিংটন আরও কয়েক হাজার এলিট সেনা মধ্যপ্রাচ্যে পাঠানোর পরিকল্পনা করছে, যা এই অঞ্চলে আগে থেকে মোতায়েন থাকা ৫০ হাজার মার্কিন সেনার শক্তিকে আরও বৃদ্ধি করবে। ফলে আলোচনা না কি আরও বড় সংঘাত- পারস্য উপসাগরের ভবিষ্যৎ এখন এক চরম অনিশ্চয়তার মুখে।

তথ্যসূত্র: রয়টার্স, আল জাজিরা, বিবিসি

এআরএস
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর