জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে: মন্ত্রিপরিষদ সচিব

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০৯:২৪ এএম

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেছেন, সরকারের কাছে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। জ্বালানি সরবরাহ ঠিক রাখার জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে মন্ত্রী পরিষদ বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রিজার্ভ পর্যাপ্ত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের আগে যেখানে ১৫ দিনের একটা রিজার্ভ থাকতো, সেখানে আমাদের বর্তমানে এক মাসের মতো রিজার্ভ রয়েছে।

তিনি বলেন, সরকার যে পরিকল্পনা নিয়েছে তাতে খুব শীঘ্রই এই রিজার্ভটা আরো বড় করার চেষ্টা করা হচ্ছে। যাতে আমাদের জ্বালানি ধাক্কাটা সামলে নেয়া যায়। জ্বালানি পরিস্থিতি নিয়ে একটা বৈঠক হয়েছে, যেখানে অর্থমন্ত্রী ও জ্বালানি মন্ত্রী ছিলেন। জ্বালানির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

সচিব বলেন, মন্ত্রী পরিষদ বৈঠকের ধার্যকৃত তারিখ থাকে, বৃহস্পতিবার এই মিটিংয়ের তারিখ ছিল। কিন্তু বৃহস্পতিবার ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস হওয়ায় এইদিন জাতীয় অনেকগুলো অনুষ্ঠান আছে, সেজন্য আজকে মিটিংটা করা হয়েছে।

তিনি বলেন, বৈঠক শুরু হয়েছে ২৫ শে মার্চের সেই কালোরাতের স্মৃতি স্মরণ করে। পাকিস্তানি বাহিনীর সেই নৃশংস হামলার পর স্বাধীনতার ঘোষণা দেয়া হয় এবং আমাদের মুক্তিযুদ্ধের সূচনা হয়। প্রথমেই অনেক সদস্য সেই স্মৃতি স্মরণ করেন এবং মুক্তিযুদ্ধের শহীদদের জন্য দোয়া করা হয়েছে। পাঁচটি বিষয় বৈঠকে আলোচনা করা হয়েছে। এরমধ্যে প্রথমটা ছিল মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধন আইন ২০২৬- এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

২০২৬ সালে ভ্যাটের যে আইনটা করা হয়েছিল এবং যেটা এফেক্টিভ ছিল, সেটা পরীক্ষা নিরীক্ষা করে চূড়ান্ত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দুইটা অর্থ আইন যেটা জুলাই পর্যন্ত এসে শেষ হবে সেই অর্থবছরের যে সমস্ত খরচ হয়েছে এবং সংশোধিত আকারে ফাইনালি যে খরচ হয়েছে সেটাই অর্থ আইনে রিফ্লেক্টেড হয় সেটারও খসড়া এবং নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। আরেকটা বিষয় ছিল অর্থসংক্রান্ত অধ্যাদেশ সংশোধন আইনের খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন। 

এই অধ্যাদেশটি সংবিধানের ৮৬ ও ২৭ অনুচ্ছেদ অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক আর্থিক প্রবৃদ্ধির অংশ এবং গত ২৬ জুন ২০২৫ তারিখ হতে এই অধ্যাদেশ অনুযায়ী রাজস্ব আদায় করা হচ্ছে।

মন্ত্রী পরিষদ সচিব বলেন, আমরা যে ট্যাক্সগুলো আদায় করি সেগুলো একটা আইনের অধীনে আদায় করা হয়। অধ্যাদেশটি আইনে পরিণত করার লক্ষ্যে অর্থ সংক্রান্ত সংশোধন ২০২৫-২৬ অর্থবছর আইন ২০২৬ এর খসড়া মন্ত্রিসভা বিশেষ বৈঠকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।

তিনি বলেন, পাঁচটি আইনের অর্থাৎ যে ১৩৩টা আইন আগের মন্ত্রিসভার সময় পাশ হয়েছিল তার মধ্যে এই পাঁচটি আইন মোটামুটি একটা ডিসিশন হলো যে এগুলো আইনে পরিণত হবে এবং তার জন্য অন্যান্য যে প্রসিডিউরগুলো আছে সেগুলো করা হবে এবং ইনশাআল্লাহ এগুলো সামনে পার্লামেন্টে উত্থাপন করা হবে।

একাত্তর/আরএ
দেশে সারের কোনো সংকট নেই, বরং চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনর্গ্যাসীকরণ ইউনিট (এফএসআরইউ) মেরামতের কাজ শেষ হলে দেশের চলমান জ্বালানি সংকট শিগগিরই কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
২০৩০ সালের মধ্যে দেশের সড়ক পরিবহন খাতে ব্যবহৃত যানবাহনের অন্তত ৩০ শতাংশকে ইলেকট্রিক মোটরযানে রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। 
জুলাই মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। যা কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর