ঈদ শেষে রাজধানীমুখী মানুষের চাপ

আপডেট : ২৭ মার্চ ২০২৬, ০১:৪৩ পিএম

ঈদের লম্বা ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। নাড়ির টানে বাড়ি যাওয়া এসব মানুষ প্রিয়জনদের সঙ্গে সময় কাটিয়ে এখন যোগ দিচ্ছেন নিজ নিজ কর্মস্থলে। এবারের ফিরতি যাত্রায় যানজটের ভোগান্তি তুলনামূলক কম এবং নেই বাড়তি ভাড়ার বড় কোনো অভিযোগ। নির্বিঘ্নে রাজধানীতে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।

শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকেই রাজধানীর মহাখালী, গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনালে দেখা গেছে ঢাকামুখী মানুষের ভিড়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক দূরপাল্লার বাস টার্মিনালগুলোতে প্রবেশ করছে। এসব বাসে মূলত বেসরকারি চাকুরিজীবী ও তাদের পরিবারের সদস্যরা বেশি ফিরছেন।

টার্মিনালে নামা যাত্রীরা জানান, অন্যান্য সময়ের তুলনায় এবার ফিরতি পথ অনেকটা স্বস্তিদায়ক ছিল। মহাসড়কে বড় ধরনের কোনো যানজট না থাকায় নির্দিষ্ট সময়ের মধ্যেই গন্তব্যে পৌঁছানো সম্ভব হয়েছে।

পরিবার নিয়ে আসা এক অভিভাবক বলেন, আসার পথে রাস্তাঘাট বেশ পরিষ্কার ছিল, যানজটের ঝামেলা পোহাতে হয়নি। অনেকটা শান্তিতেই ঢাকায় ফিরতে পেরেছি।

তবে ভাড়ার বিষয়ে যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ স্বাভাবিক ভাড়ায় ফিরতে পারলেও কিছু কিছু ক্ষেত্রে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ তুলেছেন কেউ কেউ।

এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, সব ঠিক থাকলেও কিছু বাস মালিক সুযোগ বুঝে একটু বেশি ভাড়া নিচ্ছেন, এটা ঠিক নয়।

এদিকে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, শুক্রবার হওয়ায় ঢাকামুখী যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে। তবে এই চাপ আগামীকাল শনিবার থেকে আরও কয়েক গুণ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

একাত্তর/আরএ
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর