সংসদ কমিটির প্রথম বৈঠকে সদস্যদের আবাসন ও চিকিৎসা সেবায় গুরুত্ব

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০৬:৫৫ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির প্রথম বৈঠক আজ শনিবার (২৮ মার্চ) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি ও সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলামের সভাপতিত্বে এই বৈঠকে সংসদ সদস্যদের আবাসন, চিকিৎসা সুবিধা এবং সংসদ কক্ষের সাউন্ড সিস্টেম উন্নয়নের বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে।

বৈঠকে কমিটির সদস্য রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মোহাম্মদ কয়ছর আহমেদসহ অন্য সদস্যরা অংশগ্রহণ করেন। এতে সংসদ সদস্যদের জন্য নির্ধারিত মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়ার ভবনের সংস্কার কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি শেরেবাংলা নগরের এমপি হোস্টেলের ১৫৬টি অফিস কক্ষ মেরামতের বিষয়েও আলোচনা হয়।

সংসদ সদস্যদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংসদ মেডিকেল সেন্টারে ২৪ ঘণ্টা বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিকেল অফিসার পদায়নের সুপারিশ করা হয়েছে। এছাড়া মেডিকেল সেন্টার আধুনিকায়নের লক্ষ্যে কার্ডিয়াক চিকিৎসক নিয়োগ, আইসিইউ অ্যাম্বুলেন্স, লাশবাহী ফ্রিজিং গাড়ি সংগ্রহ এবং মানসম্মত ওষুধ ক্রয়ের ওপর জোর দেওয়া হয়।

বৈঠকের অন্যান্য আরো যেসব বিষয়ে আলোচনা হয়:

  • নিরাপত্তা: মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়ার ফ্ল্যাটগুলোতে ২৪ ঘণ্টা নিরাপত্তা জোরদার ও প্রয়োজনীয় জনবল নিয়োগ।
  • আসবাবপত্র: আবাসন ভবনের আসবাবপত্র দ্রুত তৈরি ও সংস্কার শেষ করা এবং গুণগত মান নিশ্চিত করা।
  • সাউন্ড সিস্টেম: সংসদ অধিবেশন কক্ষের সাউন্ড সিস্টেমের ত্রুটি চিহ্নিত করতে গঠিত কমিটিকে আগামী ৩ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ।

বৈঠকের শুরুতে স্পিকারের স্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার রুহের মাগফেরাত কামনা করা হয়। অনুষ্ঠানে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একাত্তর/আরএ
আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে রাষ্ট্র এবং সরকার হবে জনগণের কাছে জবাবদিহিমূলক,অর্থনীতি হবে অন্তর্ভুক্তিমূলক এবং সর্বোপরি নাগরিকের জীবন হবে নিরাপদ মর্যাদাপূর্ণ এবং সম্ভাবনাময়।
কাতারের সাবেক আমির, আধুনিক কাতারের স্থপতি এবং বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পিতা শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচিত সংসদ সদস্যদের জন্য এলাকা নির্ধারিত থাকলেও সংরক্ষিত নারী আসনের সদস্যদের জন্য এলাকা নির্ধারিত নেই।
দুর্গত মানুষের নিরাপত্তা ও ত্রাণ সহায়তায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর