‘তেল নাই’ লেখা পাম্পে মিললো মজুত তেল, এরপর...

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ১০:৩৬ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ‘তেল নাই’ লিখে রাখা একটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে মজুত করা তেলের সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার পুখুরিয়া এলাকার নয়ন ফিলিং স্টেশনে এই অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাব্বির আহমেদ রোবেল।

অভিযান সূত্রে জানা গেছে, পাম্পটিতে ২ হাজার ৫০০ লিটার জ্বালানি তেল মজুত রাখার প্রমাণ পাওয়ায় ২০০৯ সালের সংশ্লিষ্ট আইনের ৪৫ ধারায় কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে মজুত করা তেল উপস্থিত মোটরসাইকেল আরোহীদের মধ্যে জনপ্রতি ২০০ টাকা করে বিতরণের নির্দেশ দেওয়া হয়।

ম্যাজিস্ট্রেট মো. সাব্বির আহমেদ রোবেল বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, এর মাত্র দুই দিন আগে জেলার গোমস্তাপুর উপজেলায় ‘তেল নাই’ লিখে রাখা অন্য একটি পাম্পে অভিযান চালিয়ে প্রায় ৯ হাজার লিটার তেলের সন্ধান পেয়েছিল ভ্রাম্যমাণ আদালত। জেলায় বারবার এ ধরনের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও চাঞ্চল্য দেখা দিয়েছে।

একাত্তর/আরএ
চাঁপাইনবাবগঞ্জে গরুবোঝাই একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার পদ্মা নদীর দুর্গম চরাঞ্চলের একটি বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বাড়ির টিনের চালা উড়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে দেয়ালসহ বিভিন্ন অংশ।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুরে অভিযান চালিয়ে এক কেজি ৮২৬ গ্রাম হেরোইনসহ মো. হানিফ (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। 
ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়াজাতের পর ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার হোটেল-রেস্তোরাঁয় সরবরাহের অভিযোগে মানিকগঞ্জে ৯ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
ঐতিহাসিক ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে সরকারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সোমবার, সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে এই...
৪৯তম বিশেষ বিসিএসে প্রাথমিক প্রজ্ঞাপন থেকে বাদ পড়া প্রার্থীদের মধ্য থেকে আরও ৪০ জনকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ প্রদান করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার, রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে না এবং এ ধরনের কোনো ইচ্ছাও সরকারের নেই।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এবং কেনাকাটার সুবিধার্থে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময়সীমা বাড়িয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর