ছুটি শেষে ফের ব্যস্ত নগরী, খুললো অফিস-আদালত

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ১১:৩৯ এএম

টানা পাঁচ দিনের ঈদের ছুটির সঙ্গে স্বাধীনতা দিবসের উদযাপন শেষে আজ রোববার থেকে ফের চিরচেনা রূপে ফিরছে রাজধানী ঢাকা। গ্রামের বাড়ি থেকে কর্মজীবী মানুষেরা ফিরে আসায় সকল ধরনের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে পুরোদমে শুরু হয়েছে প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম।

সকাল থেকেই রাজধানীর ব্যাংক, বিমা, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বেসরকারি কোম্পানিগুলো নির্ধারিত সময়ে খুলেছে। দীর্ঘ ছুটির পর প্রথম কর্মদিবসে ব্যাংক ও অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানে উপচে পড়া ভিড়ের আশঙ্কা করা হলেও বাস্তবে পরিস্থিতি ছিলো অনেকটাই স্বাভাবিক। গ্রাহকদের উপস্থিতি থাকলেও কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই আর্থিক ও প্রশাসনিক লেনদেন সম্পন্ন হয়েছে।

এদিকে নগরে মানুষের ফেরার চাপে সকালের দিকে বিভিন্ন পয়েন্টে কিছুটা যানজটের ভোগান্তি দেখা গেছে। তবে অধিকাংশ কর্মজীবীই সময়মতো অফিসে পৌঁছাতে পেরেছেন বলে জানিয়েছেন।

দীর্ঘদিন পর সহকর্মীদের সঙ্গে দেখা হওয়ায় অফিসগুলোতে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি উৎসবের আমেজও লক্ষ্য করা গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, আজ থেকে স্বাভাবিক ছন্দে ফিরেছে নগরজীবন। আগামীকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে গেলে রাজধানীর ব্যস্ততা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

একাত্তর/আরএ
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
ঈদের লম্বা ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। নাড়ির টানে বাড়ি যাওয়া এসব মানুষ প্রিয়জনদের সঙ্গে সময় কাটিয়ে এখন যোগ দিচ্ছেন নিজ নিজ কর্মস্থলে।
ঈদের ছুটির পর আজও রাজধানীতে ফিরছে মানুষ। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ঢাকামুখী অনেক যাত্রীর আনাগোনা দেখা গেছে।
ঈদের ছুটি শুরুর দ্বিতীয় দিনে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বুধবার (১৮ মার্চ) সকাল থেকেই স্টেশনে সাধারণ মানুষের বিপুল উপস্থিতি দেখা গেছে। তবে যাত্রীদের চাপ...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর