কমলাপুর রেলস্টেশন লোকারণ্য, সময়মতো ছাড়ছে ট্রেন

আপডেট : ১৮ মার্চ ২০২৬, ১২:৪৭ পিএম

ঈদের ছুটি শুরুর দ্বিতীয় দিনে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বুধবার (১৮ মার্চ) সকাল থেকেই স্টেশনে সাধারণ মানুষের বিপুল উপস্থিতি দেখা গেছে। তবে যাত্রীদের চাপ বেশি থাকলেও এখন পর্যন্ত কোনো ধরনের শিডিউল বিপর্যয় ছাড়াই ট্রেন চলাচল করছে।

সকাল থেকে ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তের উদ্দেশে নির্দিষ্ট সময়ে ট্রেনগুলো ছেড়ে গেছে। কমলাপুর রেলস্টেশন ম্যানেজার মো. সাজেদুল ইসলাম জানান, সকাল থেকেই প্রতিটি ট্রেনে যাত্রীসংখ্যা ছিলো চোখে পড়ার মতো। স্টেশনের প্ল্যাটফর্মগুলোতে মানুষের প্রচণ্ড ভিড় থাকলেও ট্রেনগুলো সঠিক সময়ে গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছে।

স্টেশন কর্তৃপক্ষ ট্রেন ও স্টেশনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে কড়াকড়ি আরোপের কথা বলেছিলো। তবে সরেজমিনে দেখা গেছে, কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা সত্ত্বেও কয়েকটি ট্রেন ছাদ বোঝাই যাত্রী নিয়ে স্টেশন ত্যাগ করেছে। 

এ বিষয়ে জানতে চাইলে স্টেশন ম্যানেজার জানান, তারা সর্বোচ্চ চেষ্টা করছেন যেন কেউ ছাদে না ওঠে, তবে যাত্রীচাপ অনেক বেশি হওয়ায় কিছু ক্ষেত্রে এমনটা ঘটছে।

স্টেশন ম্যানেজারের দেওয়া তথ্যমতে, আজ মোট ৬০টি ট্রেন কমলাপুর থেকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে আন্তনগর ট্রেনের সংখ্যা ৪৪টি। বাকি রয়েছে ৩৭টি ট্রেন। আর এখন পর্যন্ত কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেনি।

সাজেদুল ইসলাম আরও জানান, ট্রেনের সময়সূচী যেন ঠিক থাকে এবং যাত্রীরা নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন, সে লক্ষ্যে রেল কর্তৃপক্ষ অত্যন্ত সজাগ রয়েছে।

একাত্তর/এসি
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
পরিবারের সঙ্গে ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। যানজট আর বাড়তি ভাড়ার ভোগান্তি এড়াতে সরকারি ছুটি শুরু হওয়ার আগেই ঢাকা ছাড়ছেন অনেকে। শনিবার (২৩ মে) ঈদযাত্রার প্রথম...
ঈদযাত্রা ঘিরে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে বাড়ছে ঘরমুখো মানুষের ভিড়। যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে নানা পদক্ষেপ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
টানা পাঁচ দিনের ঈদের ছুটির সঙ্গে স্বাধীনতা দিবসের উদযাপন শেষে আজ রোববার থেকে ফের চিরচেনা রূপে ফিরছে রাজধানী ঢাকা। গ্রামের বাড়ি থেকে কর্মজীবী মানুষেরা ফিরে আসায় সকল ধরনের সরকারি ও বেসরকারি...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর