২৪ ঘণ্টায় ৮৮ হাজার লিটার অবৈধ মজুত জ্বালানি তেল উদ্ধার

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ০৫:১৪ পিএম

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে অবৈধভাবে মজুতকৃত প্রায় ৮৮ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৬৭ হাজার ৪০০ লিটার ডিজেল, ৬ হাজার ৪৪৪ লিটার অকটেন এবং ১৩ হাজার ৮৫৬ লিটার পেট্রোল রয়েছে।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জ্বালানি তেলের অবৈধ মজুতদারি রোধ এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে গত এক দিনে সারাদেশে মোট ৩৯১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ১৯১টি মামলা দায়ের করা হয় এবং ৯ লাখ ৩৫ হাজার ৭০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে অনিয়মের দায়ে সাতক্ষীরায় একজনকে ২ মাস, চাঁদপুরে একজনকে ১ বছর এবং গাজীপুরে একজনকে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে ঢাকার বাইরে এবং সীমান্তবর্তী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ নিয়মিত তদারকি করছেন। কোথাও কোনো সন্দেহজনক মজুত বা অনিয়ম দেখা দিলে তাৎক্ষণিকভাবে ভিজিলেন্স টিমের নির্ধারিত নম্বরে যোগাযোগ করতে সাধারণ মানুষকে অনুরোধ জানানো হয়েছে।

একাত্তর/আরএ
কমলো জ্বালানি তেলের দাম। প্রতি লিটার ডিজেলের দাম কমানো হয়েছে ২ টাকা। পেট্রল ও অকটেনের দাম লিটারে কমানো হয়েছে ৩ টাকা। তবে কেরোসিনের দাম ১০৪ টাকা থেকে ১০ টাকা বাড়িয়ে ১১৪ টাকায় পুনর্নির্ধারণ করা হয়েছে।
সব ধরনের জ্বালানি তেলের দাম বেড়েছে। পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম লিটারে বেড়েছে এক টাকা।
সব ধরনের জ্বালানি তেলের দাম প্রতি লিটারে পাঁচ টাকা কমালো। ডিজেলে, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে পাঁচ টাকা কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।সোমবার (২৯ আগস্ট) রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর