কামরাঙ্গীরচরে ভ্যান উল্টে কিশোরের মৃত্যু

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০১:২২ পিএম

রাজধানীর কামরাঙ্গীরচর বেড়িবাঁধ এলাকায় ব্যাটারিচালিত রিকশা ভ্যান উল্টে জুবায়ের (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) রাতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জুবায়ের মুন্সিগঞ্জের সিরাজদীখান উপজেলার জুম্মন হোসেনের ছেলে। বর্তমানে তারা কামরাঙ্গীরচরের মুসলিমবাগ ৪ নম্বর গলিতে সপরিবারে বসবাস করছিলেন।

নিহতের বাবা জুম্মন হোসেন জানান, মঙ্গলবার রাতে বাসার কাছে বেড়িবাঁধের একটি গ্যারেজে রাখা ব্যাটারিচালিত রিকশা ভ্যান নিয়ে জুবায়েরসহ দুই কিশোর চালানোর চেষ্টা করছিল। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি উল্টে গেলে জুবায়ের গুরুতর আহত হয়। দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছিল। পরে কামরাঙ্গীরচর থানা পুলিশ পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করেছে।

একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারে এখন শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর থেকে এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।

একাত্তর/আরএ
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর