বাঘ-কুমিরের চেয়েও বড় আতঙ্ক বনদস্যু, সুন্দরবনে মধু আহরণ নিয়ে অনিশ্চয়তা

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ১১:৫৭ এএম

সুন্দরবনে আজ বুধবার (১ এপ্রিল) থেকে শুরু হয়েছে মধু আহরণ মৌসুম। তবে চিরাচরিত উৎসবের আমেজ নেই উপকূলীয় মৌয়াল পল্লীগুলোতে। বাঘ বা কুমিরের ভয়ের চেয়েও এখন মৌয়ালদের কাছে বড় আতঙ্কের নাম ‘বনদস্যু’। দস্যু বাহিনীর চড়া চাঁদাবাজি আর অপহরণের ভয়ে বনে যেতে সাহস পাচ্ছেন না অধিকাংশ মৌয়াল। ফলে চলতি মৌসুমে মধু উৎপাদন ও রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতির আশঙ্কা করা হচ্ছে।

বনবিভাগ সূত্রে জানা গেছে, পূর্ব সুন্দরবনে প্রায় ১৩০০ মৌয়াল রয়েছেন। এ বছর ৭০০ কুইন্টাল মধু ও ২ কুইন্টাল মোম আহরণের মাধ্যমে ২০ লক্ষ টাকা রাজস্বের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয় দেখা দিয়েছে। অন্যান্য বছর মৌসুম শুরুর আগেই যেখানে ৩০-৪০টি বিএলসি (বোট লোয়ারিং সার্টিফিকেট) সংগ্রহ করা হতো, সেখানে মঙ্গলবার পর্যন্ত শরণখোলা স্টেশন থেকে মাত্র ৭টি নৌকায় অনুমতি নেওয়া হয়েছে।

মৌয়ালদের অভিযোগ, সুন্দরবনের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জে অন্তত ছয়টি বনদস্যু দল সক্রিয় রয়েছে। দস্যুরা ইতোমধ্যে মৌয়ালপ্রতি ২০ হাজার টাকা করে চাঁদা নির্ধারণ করে দিয়েছে। অর্থাৎ ৬টি বাহিনীকে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা পরিশোধ করে তবেই বনে ঢুকতে হবে। চাঁদা না দিলে অপহরণ ও নির্যাতনের হুমকি দেওয়া হচ্ছে মোবাইলের মাধ্যমে।

চালিতাবুনিয়া গ্রামের মৌয়াল আনোয়ার আকন ও মিজান হাওলাদার জানান, নৌকা প্রস্তুত করা ও বনবিভাগের রাজস্বসহ তিন মাসে প্রায় দেড় থেকে দুই লাখ টাকা বিনিয়োগ করতে হয়। এরপর যদি ডাকাতকে মোটা অঙ্কের চাঁদা দিতে হয়, তবে ঘরে ফেরার উপায় থাকবে না। তাই পরিস্থিতি বুঝে তারা বনে যাওয়ার সিদ্ধান্ত নেবেন।

মধু ব্যবসায়ী রাসেল আহমেদ বলেন, ডাকাতের ভয়ে মৌয়ালরা যোগাযোগ করছে না। মধু আহরণ কম হলে বাজারে দাম অনেক বেড়ে যাবে এবং সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাবে।

পূর্ব সুন্দরবন বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী দস্যু তৎপরতার কথা স্বীকার করে বলেন, দস্যু দমনে কম্বিং অপারেশন চালানো হলেও আশানুরূপ সফলতা আসছে না। প্রতিনিয়ত জেলে অপহরণের খবর পাওয়া যাচ্ছে। তবে মৌয়ালদের নিরাপত্তা দিতে বনবিভাগ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

উপকূলীয় অর্থনীতি ও প্রাকৃতিক মধুর সরবরাহ ঠিক রাখতে দ্রুত দস্যু দমনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট সকলে।

একাত্তর/আরএ
সুন্দরবনে হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়ে আহত হওয়া সেই বাঘিনী দীর্ঘ চিকিৎসা শেষে পুরোপুরি সুস্থ হয়ে আবারও তার প্রাকৃতিক আবাসে ফিরে গেছে। 
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
সুন্দরবনের জয়মনির ঘোল কোস্ট গার্ড স্টেশন হারবারিয়ায় একদল দুর্বৃত্তরা হামলা ও ভাঙচুর চালিয়েছে। তবে আইন-শৃঙ্খলা রক্ষায় বাহিনীটির কার্যক্রম অব্যাহত রয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর