৩৫ লাখ বৃক্ষরোপণ করবে সড়ক বিভাগ, উপযুক্ত চারা নির্বাচন ও রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পিএম

পাঁচ বছরে দেশজুড়ে সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণের বিশাল লক্ষ্যমাত্রা সামনে রেখে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। আজ বুধবার (১ এপ্রিল) সকালে রাজধানীর পূর্বাচল এক্সপ্রেসওয়ে সংলগ্ন জলসিঁড়ি সংযোগ সড়কে এই কর্মসূচির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

উদ্বোধনকালে মন্ত্রী জানান, সরকারের এই মহাপরিকল্পনার আওতায় কেবল তার মন্ত্রণালয়ই ৩৫ লক্ষ গাছ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তবে তিনি সতর্ক করে বলেন, শুধু সংখ্যাতাত্ত্বিক লক্ষ্যমাত্রায় সীমাবদ্ধ থাকলেই চলবে না। চারা রোপণের ক্ষেত্রে মাটির গুণাগুণ বিচার করে উপযুক্ত চারা নির্বাচন করতে হবে।

চারা রোপণ পরবর্তী যত্নের ওপর বিশেষ জোর দিয়ে শেখ রবিউল আলম বলেন, গাছ রোপণের চেয়েও বড় চ্যালেঞ্জ হলো তা টিকিয়ে রাখা। রোপণের পর নিয়মিত পানি দেওয়া, বেড়া দিয়ে সুরক্ষা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের জন্য সংশ্লিষ্ট বিভাগগুলোকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি এই বৃক্ষরোপণ কর্মসূচিকে একটি ‘ব্যক্তিগত সামাজিক আন্দোলনে’ রূপান্তর করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে মন্ত্রী আসন্ন ঈদুল আজহার প্রস্তুতি নিয়েও কথা বলেন। তিনি বলেন, এবারের ঈদযাত্রার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা পুরোপুরি ঢেলে সাজানো হবে। তবে ঈদুল ফিতরের চেয়ে ঈদুল আযহার যাত্রা সবসময়ই বেশি চ্যালেঞ্জিং হয়।

উত্তরবঙ্গের মানুষের যাতায়াত আরও নির্বিঘ্ন করতে দ্বিতীয় যমুনা সেতুর প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।

সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে ঘোষণা দেওয়া হয়েছিল, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আজকের এই উদ্বোধনের মাধ্যমে তার বাস্তবায়ন গতি পেলো। পর্যায়ক্রমে সরকারের প্রতিটি বিভাগ এই কর্মসূচির আওতায় নিজ নিজ এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করবে।

একাত্তর/আরএ
২০৩০ সালের মধ্যে দেশের সড়ক পরিবহন খাতে ব্যবহৃত যানবাহনের অন্তত ৩০ শতাংশকে ইলেকট্রিক মোটরযানে রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু একটি দিবস পালন করলেই দায়িত্ব শেষ হয় না। প্রতি বর্ষা মৌসুমে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার রাজধানীর শেরে বাংলা নগরের ‘বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র’ থেকে একযোগে দেশের ২৯ হাজারেরও বেশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ...
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, নিষিদ্ধ দলটিকে বর্জন করেছে জনগণ। জাতি নিষিদ্ধ চেয়েছে বলে তারা নিষিদ্ধ হয়েছে।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর