মৌলভীবাজারে বৃষ্টির পানিতে খেলতে গিয়ে ডোবায় ডুবে তিন শিশুর মৃত্যু

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ পিএম

মৌলভীবাজারের বৃষ্টির পানিতে খেলতে গিয়ে ডোবায় ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে জেলা কুলাউড়া উপজেলার সীমান্তঘেঁষা কর্মধা ইউনিয়নের ফটিগুলি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো—ফটিগুলি গ্রামের শিপার আহমদের ছেলে ও মাদ্রাসাছাত্র জিসান আহমদ, আশিক আলীর ছেলে আতাউর রহমান ইমাদ এবং শাহেব আলীর ছেলে লাবিউর রহমান লাবিব। 

স্থানীয়রা জানান, দুপুরে কুলাউড়ায় ব্যাপক ঝড়-বৃষ্টি হয়। বৃষ্টির পর ফটিগুলি গ্রামে একটি ধানখেতের পাশে জমে থাকা পানিতে খেলতে যায় ওই তিন শিশু। খেলার একপর্যায়ে তারা খেতসংলগ্ন বৃষ্টির পানিতে টইটম্বুর একটি কাদামাটির ডোবায় পড়ে তলিয়ে যায়।

শিশুদের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের চেম্বারে নিয়ে যান। সেখানে চিকিৎসক তিন শিশুকেই মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্লাহ জানান, বৃষ্টির পানিতে জমে থাকা ডোবায় পড়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

একাত্তর/এসি
নরসিংদী পুকুরে গোসল করতে নেমে ডুবে গিয়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের আলাদা স্থানে পানিতে ডুবে দুই চাচাতো ভাইসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।
মৌলভীবাজারে মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এরপর থেকে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।
মৌলভীবাজারের রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় আলাদা স্থানে বজ্রপাতে এক কৃষকসহ দুইজনের মৃত্যু হয়েছে। 
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর