অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের চারটি বাতিল, বহাল ৯৮

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ০১:৩১ পিএম

জুলাই অভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা করে প্রতিবেদন জমা দিয়েছে সংসদীয় বিশেষ কমিটি। কমিটির সুপারিশ অনুযায়ী, ৯৮টি অধ্যাদেশ হুবহু পাসের প্রস্তাব করা হয়েছে। তবে বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তিনটিসহ মোট চারটি অধ্যাদেশ বাতিলের সুপারিশ করা হয়েছে। এছাড়া ১৬টি অধ্যাদেশ অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদে বিশেষ কমিটির এই প্রতিবেদন উপস্থাপন করেন কমিটির সভাপতি জয়নুল আবেদিন।

কমিটির প্রতিবেদন অনুযায়ী, জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত অধ্যাদেশগুলো কোনো পরিবর্তন ছাড়াই পাসের সুপারিশ করা হয়েছে। এছাড়া বিশেষ পরিস্থিতিতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রশাসক বসানোর ক্ষমতা এবং বিভিন্ন স্থাপনা থেকে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নাম পরিবর্তন সংক্রান্ত অধ্যাদেশগুলোও হুবহু বিল আকারে সংসদে তোলা হবে। ফলে এসব অধ্যাদেশ বিনা বাধায় আইনে পরিণত হওয়ার পথে।

কমিটি ২০টি অধ্যাদেশ এখনই অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে সরাসরি বাতিলের তালিকায় রয়েছে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, সুপ্রিম কোর্ট সচিবালয় এবং জাতীয় সংসদ সচিবালয় সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ চারটি অধ্যাদেশ। বিশেষ করে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের মাধ্যমে বিচার বিভাগের জন্য আলাদা প্রশাসনিক কাঠামো তৈরির যে পরিকল্পনা ছিলো, তা এখন বাতিলের মুখে পড়লো।

অন্যদিকে, ১৬টি অধ্যাদেশ অধিকতর যাচাই-বাছাই শেষে পরবর্তীতে উত্থাপনের কথা বলা হয়েছে। এই তালিকায় রয়েছে- গণভোট সংক্রান্ত অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত অধ্যাদেশ, জাতীয় মানবাধিকার কমিশন ও দুদক সংক্রান্ত অধ্যাদেশ ইত্যাদি।

এদিকে অনুমোদন না পাওয়া ২০টি অধ্যাদেশ নিয়ে সংসদীয় বিশেষ কমিটির ভেতরেই মতবিরোধ দেখা দিয়েছে। কমিটির বিরোধীদলীয় সদস্যরা এসব সিদ্ধান্তের বিপরীতে আনুষ্ঠানিকভাবে ভিন্নমত বা ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছেন।

সংবিধান অনুযায়ী কোনো অধ্যাদেশ সংসদে উত্থাপনের পর নির্দিষ্ট সময়ের মধ্যে পাস না হলে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়। ফলে যেসব অধ্যাদেশ কমিটি অনুমোদন দেয়নি, সেগুলোর কার্যকারিতা দ্রুতই শেষ হতে যাচ্ছে। এখন সংসদের পরবর্তী অধিবেশনে এই সুপারিশগুলোর ভিত্তিতে বিলগুলো পাসের প্রক্রিয়া শুরু হবে।

একাত্তর/এসি
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
জাতীয় সংসদে উত্থাপিত ১৩৩টি অধ্যাদেশ পাসের বাধ্যবাধকতা এবং বিরোধী দল জামায়াতে ইসলামীর ওয়াকআউটকে কেন্দ্র করে রোববার (১২ এপ্রিল) ব্রিফিং করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও আইনমন্ত্রী মো....
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে আজ আরও ২০টি বিল পাস হয়েছে। এরমধ্যে সকালের অধিবেশনে ১০টি বিল পাস হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে স্থায়ী আইনে রূপান্তরের প্রক্রিয়ায় জাতীয় সংসদে আজ শুক্রবার (১০ এপ্রিল) আরও ১০টি বিল পাস হয়েছে।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর