হাম মোকাবিলায় সরকার কাজ করছে: স্বাস্থ্য সচিব

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০৭:১৪ পিএম

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। আজ শনিবার (১১ এপ্রিল) বিশ্ব পারকিনসন দিবস উপলক্ষে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

হামের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্য সচিব বলেন, বিগত সরকারের সময় টিকাদান কর্মসূচিতে কিছুটা ছেদ পড়ার কারণে বর্তমানে দেশব্যাপী হামের প্রভাব বৃদ্ধি পেয়েছে। যথাযথভাবে টিকাদান কর্মসূচি চলমান থাকলে আজ এই সমস্যার মুখোমুখি হতে হতো না। তবে বর্তমানে উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে সরকার ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য বিশেষ টিকাদান কার্যক্রম শুরু করেছে।

টিকার মজুত প্রসঙ্গে তিনি আশ্বস্ত করে বলেন, দেশে হামের টিকার কোনো ঘাটতি নেই। আগামীকাল রোববার (১২ এপ্রিল) থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং বরিশাল সিটি করপোরেশনে এই টিকাদান কর্মসূচি শুরু হবে।

পরবর্তীতে ২০ এপ্রিল থেকে পুরো দেশব্যাপী এই কার্যক্রম পরিচালনা করা হবে। বিশেষজ্ঞ ও পরামর্শক দলের সুপারিশ অনুযায়ী নির্দিষ্ট বয়সের সকল শিশুকে এই টিকার আওতায় নিয়ে আসা হচ্ছে।

এদিকে, বিশ্ব পারকিনসন দিবস উপলক্ষে আজ রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজেও আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুল মোমেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. এটিএম সোলাইমান কবির।

সভায় পারকিনসন রোগ নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মুহাম্মদ আক্তার হোসেন। সংশ্লিষ্ট চিকিৎসক ও গবেষকরা এই রোগ নিয়ন্ত্রণে সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।

একাত্তর/আরএ
২০২৪-২৫ সালে আগের সরকারের গাফিলতির কারণেই দেশে হামের প্রাদুর্ভাব ঘটেছে মন্তব্য করে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেছেন, এটা জানার জন্য তদন্তের প্রয়োজন নেই। 
সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ১৫৩ জনের।
হামের প্রাদুর্ভাবে শিশু মৃত্যুর ঘটনায় কেন অনুসন্ধান কমিটি গঠন করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সাথে হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুদের প্রত্যেকের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ...
আসন্ন কুরবানি ঈদের পর দেশব্যাপী হামের টিকার দ্বিতীয় ধাপের ক্যাম্পেইন শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর