মাদারীপুরে ট্রাক নিয়ে এসে ছয় স্বর্ণের দোকানে একযোগে ডাকাতি

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০৩ পিএম

মাদারীপুর মিনি ট্রাক নিয়ে এসে একযোগে আটটি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এমসময় ডাকাতদল ছয়টি স্বর্ণের দোকানের তালা ভেঙে সিন্দুকসহ কয়েক কোটি টাকার স্বর্ণালঙ্কার, রুপা ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে। এ সময় বাধা দিতে গিয়ে ডাকাতদের মারধরে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে সদর উপজেলার হাউসদি বাজারে বিদ্যুৎহীন অন্ধকারের সুযোগ নিয়ে এই ডাকাতির তাণ্ডব চালায় একদল মুখোশধারী ডাকাত।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ভোরে একদল মুখোশধারী ডাকাত একটি মিনি ট্রাক নিয়ে হাউসদি বাজারে প্রবেশ করে। বাজারে তখন বিদ্যুৎ ছিলো না। ডাকাতরা প্রথমে প্রিয়াংকা জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানে হানা দেয়। ঘটনা টের পেয়ে পাশের দোকানে থাকা মিলন মোল্লা নামে এক রাজমিস্ত্রি বাধা দিতে এগিয়ে গেলে ডাকাতরা তাকে হাত-পা বেঁধে মারধর করে গুরুতর আহত করে।

এরপর ডাকাতদল একে একে আরও পাঁচটি স্বর্ণের দোকানে লুটপাট চালায়। এর মধ্যে দুটি দোকান থেকে স্বর্ণের সিন্দুকই তুলে ট্রাকে করে নিয়ে যায় তারা। স্বর্ণের দোকান ছাড়াও পাশের একটি মুদি ও একটি কসমেটিকস দোকানেও লুটতরাজ চালানো হয়।

ক্ষতিগ্রস্ত স্বর্ণ ব্যবসায়ী সদিপ মণ্ডল আক্ষেপ করে বলেন, জীবনের সবটুকু সম্বল দিয়ে এই দোকান চালাতাম। দোকানে সাধারণ মানুষের বন্ধক রাখা অনেক স্বর্ণ ছিলো। এখন আমি তাদের কী জবাব দেবো? এক রাতেই আমি নিঃস্ব হয়ে পথে বসে গেলাম।

বাজারে একযোগে এতগুলো দোকানে এমন চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাতরা প্রায় ৫০ ভরি স্বর্ণ, এক হাজার ভরি রুপা এবং নগদ কয়েক লাখ টাকা লুট করেছে। তবে তদন্ত শেষে ক্ষতির প্রকৃত পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।

স্থানীয়দের আশঙ্কা, জনাকীর্ণ একটি বাজারে ট্রাক নিয়ে এসে এমন বড়ো ধরনের অপরাধ সংঘটিত হওয়া অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত সঠিক তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়া না হলে এলাকায় বড়ো ধরনের সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে।

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ চেকপোস্টের কাছেই এক সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের হামলায় এক জাপান প্রবাসী দম্পতি ও তাদের পরিবারের সদস্যরা গুরুতর হেনস্তার শিকার হয়েছেন।...
মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ভোগ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা জরিমানা,...
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মোবারকদী এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে পুলিশ।
মাদারীপুরে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য খাবার সরবরাহে অনিয়মের অভিযোগে সরবরাহকারী প্রতিষ্ঠান সমতা ট্রেডার্সের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর