পাঁচ ইরাক ফুটবলারের ভিসা বাতিলের খবরটি গুজব

আপডেট : ১৪ মে ২০২৬, ০৯:৪০ এএম

আগামী মাসে উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে ইরাক জাতীয় দলের পাঁচজন খেলোয়াড়ের ভিসা বাতিলের খবর প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস। বুধবার মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, ইরাকি খেলোয়াড়দের যুক্তরাষ্ট্রে প্রবেশে কোনো বাধা নেই এবং তারা টুর্নামেন্টে অংশ নিতে পুরোপুরি প্রস্তুত।

সম্প্রতি সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল, লুটন টাউনের ফরোয়ার্ড আলি আল-হামাদিসহ ইরাক জাতীয় দলের পাঁচজন গুরুত্বপূর্ণ সদস্যকে বিশ্বকাপের ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রশাসন এবং ইরাক ফুটবল অ্যাসোসিয়েশন উভয় পক্ষই এই খবরকে ভিত্তিহীন ও মিথ্যা বলে নিশ্চিত করেছে।

স্টেট ডিপার্টমেন্ট থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, বর্তমানে ইরাক জাতীয় দলের খেলোয়াড়দের ভিসা সংক্রান্ত কোনো সমস্যা নেই। তারা নির্ধারিত সময়েই বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতা করবে। বিবৃতিতে আরও জানানো হয়, একটি সফল ও নিরাপদ টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্যে মার্কিন প্রশাসন ফিফার সাথে দৈনিক যোগাযোগ রক্ষা করছে এবং প্রেসিডেন্টের নির্বাহী আদেশ অনুযায়ী অ্যাথলেটদের ভিসার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে দেখা হচ্ছে।

ইরাক ফুটবল অ্যাসোসিয়েশনও এই গুজবের অবসান ঘটিয়ে জানিয়েছে, তাদের দলের সব খেলোয়াড় ইতোমধ্যেই আমেরিকার এন্ট্রি ভিসা হাতে পেয়েছেন। ইরাকি সংবাদমাধ্যম ‘দ্য নিউ রিজন’-এর বরাতে জানা গেছে, খেলোয়াড়রা বর্তমানে কানাডার ভিসার প্রক্রিয়া সম্পন্ন করছেন, কারণ বিশ্বকাপের কিছু ম্যাচ সেখানেও অনুষ্ঠিত হবে।

এবারের বিশ্বকাপে ইরাক অত্যন্ত শক্তিশালী আই-গ্রুপে  অবস্থান করছে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ফ্রান্স, সেনেগাল এবং নরওয়ে। ১৬ জুন ম্যাসাচুসেটসের ফক্সবরোতে নরওয়ের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করবে ইরাক। এরপর ২২ জুন ফ্রান্স এবং ২৬ জুন সেনেগালের বিপক্ষে খেলবে ইরাকিরা।

এআরএস
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল হেরে ট্রফি হাতছাড়া করার পর এবার বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল! নিউ জার্সির স্টেডিয়ামে স্প্যানিশ ব্রিগেড যখন...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর