ফেসবুক তুমি কার?

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১২:১৯ এএম

একাত্তর মঞ্চে যুক্ত হয়ে দুই প্রশ্নের মুখে পড়েন বিটিআরসি চেয়ারম্যান। তাকে প্রশ্ন করা হয় সোশ্যাল মিডিয়া তদারকির দায়িত্ব কোন কর্তৃপক্ষের? আরও জিজ্ঞাসা করা হয় বাংলাদেশে ফেসবুক কোন আইনের ভিত্তিতে ব্যবসা করছে? দুটি প্রশ্নের একটিরও সদুত্তর পাওয়া যায়নি। 

রোববার (১২ সেপ্টেম্বর) নূর সাফা জুলহাজের উপস্থাপনায় একাত্তর টেলিভিশনের নিয়মিত আয়োজন একাত্তর মঞ্চ অনুষ্ঠানে আলোচনা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিয়ন্ত্রণের প্রশ্ন নিয়ে। অনুষ্ঠানে যুক্ত হয়েছিলেন বিটিআরসির চেয়ারম্যান শ্যামসুন্দর শিকদার, বিটিআরসির সিষ্টেম এন্ড অপারেশন বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন। 

সম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বির্তক তৈরি হয়েছে ফেসবুক, ইউটিউবের মত প্লাটফর্মে ব্যক্তিগত ছবি, ভিডিও ভাইরাল হওয়া, ব্যক্তির গোপনীয়তা লংঘন, হিংসা, বিদ্বেষ, সংহিসতা ছড়ানো, সাম্প্রদায়িক, ধর্মীয় উস্কানী এবং নারী বিদ্বেষের  মত অপরাধ ঘটনা নিয়ে। আর এটাই ছিল একাত্তর মঞ্চের আলোচনার বিষয়। 

ফেসবুকের মাধ্যমে ভুল তথ্যও ছড়িয়ে যাচ্ছে মুহূর্তে এমনকি দেশের উচ্চ আদালতও অসন্তোষ প্রকাশ করছে বিটিআরসি’র ওপর। দেখা যাচ্ছে ফেসবুক আমাদের দেশ থেকে বছরে হাজার কোটি টাকা ব্যবসা করছে। সে ব্যবসার শেয়ার পাচ্ছে না সরকার। ফেসবুকের ডেটা ব্যবসার সুবিধা করে দিচ্ছে দেশে ব্যবসা করা বিদেশী টেলিকম কোম্পানীগুলো। এছাড়া ফেসবুকে-ইউটিউবে প্রতিনিয়ত ঘটে চলা অপরাধ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আবার ফেসবুক যদি সীমিত করা হয় বা বন্ধ করা হয় তখন প্রশ্ন উঠবে গণতন্ত্রের প্রতি আঘাত। এক ত্রিশংকু অবস্থা! 

এসব নিয়ে প্রশ্ন করা হয় বিটিআরসি চেয়ারম্যান শ্যামসুন্দর শিকদারকে। প্রশ্ন করা হয় সোশ্যাল মিডিয়ায় চলে আসা আপত্তিকর কন্টেন্টগুলো সরানোর দায়িত্ব কার? বিটিআরসি চেয়ারম্যান বলেন ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার আপত্তিকর কন্টেন্ট সরানোর দায়িত্ব বিটিআরসির নয়। 

এরপর তাকে বারবার প্রশ্ন করা হয় তাহলে এ দায়িত্ব কার? প্রথমে এড়িয়ে গেলেও পরে বিটিআরসি চেয়ারম্যান বলেন, কিছু দায় বিটিআরসির আছে। বিটিআরসি ফেসবুক, ইউটিউবের মত প্ল্যাটফর্মগুলোর সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। তাদের অনেকেই ভ্যাট নিবন্ধনও করেছে।  

এই নিবন্ধনকে বড় সাফল্য হিসেবে দেখছেন বিটিআরসি চেয়ারম্যান। তবে কন্টেন্টের বিষয়ে কোন দায়িত্ব নিতে রাজি হননি তিনি। তিনি দাবী করেন বিটিআরসি মূলত যারা বিটিআরসির কাছ থেকে লাইসেন্স নিয়ে কাজ করছে তাদের নিয়ন্ত্রক। একারণে টেলিকম কোম্পানিগুলো বিটিআরসির নিয়ন্ত্রণে রয়েছে। যেহেতু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো বাংলাদেশের বাইরে থেকে পরিচালিত হচ্ছে ফলে তাদের বিটিআরসির নিয়ন্ত্রণে রাখার কোন সুযোগ নেই। 

সঞ্চলক প্রশ্ন ছুঁড়ে দেন, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো নিয়ন্ত্রণে তিনটি মন্ত্রণালয়কে দায়বদ্ধ করা যায়, যথা ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং আইসিটি মন্ত্রণালয় সে হিসেবে কিছু দায় থেকে যায় বিটিআরসির। 

আলোচকরা বলেন ফেসবুকে কোন ছবি বা ভিডিও আপলোড হবে তা মুছে দেয়ার বা নিয়ন্ত্রণ করার সুযোগ এখনো সরকারে নেই। তবে সেই সক্ষমতা অর্জনের চেষ্টা চলছে। 



একাত্তর/এআর

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ অনন্য সাফল্য অর্জন করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। মর্যাদাপূর্ণ এই আয়োজনে তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক...
ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির (ইসি) চেয়ারম্যান হিসেবে সেলিম রহমান নির্বাচিত হয়েছেন। 
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর