শিক্ষাখাতে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি বাড়ানো উচিত: অধ্যাপক মুজিব

আপডেট : ১৯ মে ২০২৬, ০৬:৫৯ পিএম

শিক্ষাখাতে বাজেট বাড়ানোসহ শিক্ষা প্রতিষ্ঠানের কোয়ান্টিটি না বাড়িয়ে কোয়ালিটি নিশ্চিত করার দিকে মনোযোগ দেবার দাবি জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। 

মঙ্গলবার (১৯ মে) বিকেলে জাতীয় প্রেসক্লাবে শিক্ষা খাতে বরাদ্দ ও জাতীয় উন্নয়ন শীর্ষক প্রাক-বাজেট সংলাপে এ কথা বলেন তিনি। 

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, প্রতি বছর বাজেট ঘোষণা করা হলেও বাজেটের চরিত্রগত কোনো পরিবর্তন হয় না। 

তিনি আরও বলেন, বাজেটের সময় এলেই জনগণের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়, জিনিসপত্রের মূল্য আবার বেড়ে যায় কিনা। জনগণের এসব আতঙ্ক দূর করাসহ জনবান্ধব বাজেট প্রণয়নের দিকেও সরকারকে গুরুত্ব দেবার আহ্বান জানান তিনি। 

এ সময় শিক্ষিত বেকার না বাড়িয়ে দেশে কর্মমুখী শিক্ষা প্রণয়নের তাগিদ দেন আলোচনাসভায় অংশ নেয়া বক্তারা।

আরবিএস
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
দেশের অর্থনৈতিক চাহিদা ও শ্রমবাজারের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চশিক্ষার বিষয় ও পাঠ্যক্রম নির্ধারণ করতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় আটক মোহাম্মদ ছরওয়ারে আলমের জড়িত থাকার প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা...
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, রাষ্ট্রবিরোধী বা সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড না থাকলে কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নই।
কানাডার বৃহত্তম ও অত্যন্ত ব্যস্ততম একটি সামরিক ঘাঁটিতে দ্রুত ছড়িয়ে পড়া এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সশস্ত্র বাহিনীর চারজন সদস্য নিহত হয়েছেন এবং আরও বহু সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে...
শিক্ষা সংস্কার, শিক্ষক সংকট ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে শুরু হওয়া শিক্ষার্থী আন্দোলন এখন নজিরবিহীন গণ-উত্তেজনায় রূপ নিয়েছে। গত এক মাসের মধ্যে দেশের বৃহত্তম এই গণআন্দোলনের পর রোববার...
বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে চলন্ত গাড়িতে পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে প্রাণঘাতী হামলার চাঞ্চল্যকর ও রোমহর্ষক নতুন ভিডিও ফুটেজ সামনে এসেছে। মুম্বাইয়ের জুহু এলাকায় গত রোববার সন্ধ্যায় ফুটবল...
নিজের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ সংক্রান্ত গুজব ও গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর