জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, যা জানালেন ডিবি প্রধান

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০০ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় আটক মোহাম্মদ ছরওয়ারে আলমের জড়িত থাকার প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম। তার যাবতীয় ডিভাইস জব্দ করা হয়েছে বলে জানান তিনি। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে রাজধানীর রাজারবাগ এলাকার সরকারি কোয়ার্টারে অভিযান চালিয়ে আটক করা হয় ছরওয়ারকে। আজ সকালে বঙ্গভবনের আইটি বিভাগে তাকে নিয়ে অভিযান চালাচ্ছে গোয়েন্দা পুলিশ। 

ডিবি প্রধান জানান, তার আইডি থেকে জামায়াত আমিরের অ্যাকাউন্টে একটি মেইল যাওয়ার সত্যতা মেলার প্রেক্ষিতেই তদন্তে নেমেছেন তারা।

বিষয়টি যেহেতু টেকনিক্যাল তাই তদন্ত শেষেই বিস্তারিত বলা যাবে উল্লেখ করে তিনি আরও জানান, সত্য ঘটনা উদঘাটনে অভিযান অব্যাহত থাকবে। 

তবে আইটি বিশেষজ্ঞরা বলছেন, ফিসিং অ্যাপ ব্যবহার করে পেইড সফটওয়্যার হ্যাকের সুযোগ কম। আর সরকারি কোনো আইডি থেকে এ ধরনের কাজ করা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তারা।

আরবিএস
সরকারি দলের আশ্রয়-প্রশ্রয় ছাড়া মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের মতো ঘটনা ঘটতে পারে না বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
শিক্ষাখাতে বাজেট বাড়ানোসহ শিক্ষা প্রতিষ্ঠানের কোয়ান্টিটি না বাড়িয়ে কোয়ালিটি নিশ্চিত করার দিকে মনোযোগ দেবার দাবি জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। 
দেশে হামের পরিস্থিতি উদ্বেগজনক মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, হাসপাতালগুলোতে শয্যার চেয়ে রোগী বেশি এবং হামের চিকিৎসার জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ)...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর