সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর হানা, ট্রলারসহ ১২ জেলে অপহরণ

আপডেট : ২০ মে ২০২৬, ০৪:৫৬ পিএম

পূর্ব সুন্দরবনে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী একটি ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করেছে। মঙ্গলবার (১৯ মে) দিবাগত গভীর রাতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ফুসফুসেরচর এলাকার নদী থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃত জেলেদের সুন্দরবনের অজ্ঞাত স্থানে আটকে রেখেছে দস্যুরা।

নাম প্রকাশে অনিচ্ছুক শরণখোলার এক মৎস্য ব্যবসায়ী জানান, মঙ্গলবার দিবাগত গভীর রাতে সুন্দরবনের ফুসফুসেরচরের কাছে সাগর মোহনায় জেলেরা মাছ ধরছিলেন। এ সময় তাদের নৌকা ও ট্রলারে হামলা চালায় বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। সশস্ত্র দস্যুরা সংখ্যায় ১৫ থেকে ১৬ জন ছিলো এবং তারা বিশেষ এক ধরনের পোশাক পরা ছিলো বলে জানান ওই মহাজন। তারা মাছ ধরারত জেলেদের একটি ট্রলারসহ ১২ জন জেলেকে অপহরণ করে নিয়ে যায়।

অপহৃত জেলেরা হলেন—পাথরঘাটার রুহিতা এলাকার ইয়াসিন (২৫), মাসুম (৫৮), সেলিম (২৫), জাকির (২৮), হোসেন (৩০), তৌহিদ (২৮), ইয়াসিন (২০), মাহবুব (২৪), হানিফ (৩৫), হৃদয় (২৬), ইব্রাহিম (৪০) ও সুমন (২৭)। 

মহাজন আরও জানান, এই ১২ জন ছাড়াও দস্যুদের কবজায় আরও কয়েকজন জেলে আটক রয়েছেন।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. খলিলুর রহমান জানান, শ্যালা ফরেস্ট অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানের কাছ থেকে তিনি বিষয়টি জানতে পেরেছেন। খবর পেয়ে শ্যালা ফরেস্ট অফিসের বনরক্ষীরা রাতেই দস্যুদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে।

স্টেশন কর্মকর্তা আরও জানান, দস্যুরা অপহৃত জেলেদের অপহরণ করে গভীর বনের ভেতরে লুকিয়ে রেখেছে, যার ফলে এখন পর্যন্ত অপহৃতদের উদ্ধার করা সম্ভব হয়নি। বিষয়টি ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

একাত্তর/এসি
দীর্ঘ তিন মাসের নীরবতা কেটে আবারও কোলাহল ও কর্মচাঞ্চল্যে ফিরছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে। গত এক জুন থেকে কার্যকর হওয়া নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এক সেপ্টেম্বর থেকে সুন্দরবনে পুনরায় প্রবেশের সুযোগ...
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সুন্দরবনে নৌকাডুবির ঘটনায় মাঝিসহ ৯ জনকে উদ্ধার করেছে বাগেরহাট নৌ-পুলিশ ও মংলা কোস্টগার্ড।
বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
সুন্দরবনে এক শতকেরও বেশি সময় ধরে দাপিয়ে বেড়ানো ঐতিহাসিক ও বিলাসবহুল দুটি লঞ্চ ‘এমএল বনরানী’ ও ‘এমএল বনকন্যা’ নিলামে বিক্রি করে দিয়েছে বন বিভাগ। সঠিক রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে দীর্ঘদিন অচল ও...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর