নৌপথে ঈদযাত্রা: ঝড়বৃষ্টি উপেক্ষা করে বাড়ির পথে মানুষ

আপডেট : ২৫ মে ২০২৬, ০৬:৪৮ পিএম

ঝুম বৃষ্টির মাঝেও থেমে নেই ঘরমুখো মানুষের ঈদযাত্রা। তবে গত কয়েক বছরের মতো এবার নৌপথে নেই সেই উপচে পড়া ভিড়। ফলে অনেকটাই ভোগান্তি মুক্তভাবেই স্বস্তিতে পরিবার-পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে লঞ্চে বাড়ি ফিরছেন দক্ষিণাঞ্চলের মানুষরা।  

সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলের মানুষের ঈদ যাত্রার স্বস্তির মাধ্যম হলো নৌপথ। সড়ক পথে ঝক্কি এড়িয়ে, বুড়িগঙ্গা থেকে পদ্মা মেঘনার শন্ত বা অশান্ত জলরাশি পেরিয়ে গন্তব্যের উদ্দেশে যান এই অঞ্চলের মানুষ।

এই যেমন আজ সোমবারের কথা ধরা যাক। দুপুরে হঠাৎ ঝড়ো বাতাস আর তুমুল বৃষ্টি। কিন্তু, দক্ষিণের মানুষের এই নিয়ে নেই কোনো ভয়। ছাতা মাথায়, কেউবা শিশুদের কোলে নিয়ে ভেজাকাক হয়ে লঞ্চে উঠছেন তারা।

কারও হাতে ব্যাগ, কারও হাতে ঈদের বাজার। সব মিলিয়ে ঘরে ফেরার এক চিরচেনা ব্যস্ততা। তারা বলছেন, শতবাঁধা পেরিয়ে প্রিয় মানুষের সাথে ঈদ করতে পারাই সবচেয়ে আনন্দের।

তবে কয়েকজন যাত্রী অভিযোগ করেন, আগের তুলনায় কিছু রুটে বেশি ভাড়া নেয়া হচ্ছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে লঞ্চ কর্তৃপক্ষ। তাদের দাবি, বছরের অন্যান্য সময়ে সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও কম ভাড়া নেয়া হয়। ঈদে নির্ধারিত ভাড়ায় টিকিট বিক্রি করায় সেটিই বেশি মনে হচ্ছে যাত্রীদের কাছে।

স্বস্তির যাত্রা নিশ্চিত করতে টার্মিনালে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। যাত্রীসেবায় রাখা হয়েছে হুইল চেয়ার, ফ্রি কুলি ও মালামাল বহনের ট্রলি। এছাড়া, ঘাট হকার মুক্ত রাখতেও নিয়মিত চলে অভিযান। 

আরবিএস
বড় ধরনের কোনো ঝামেলা ও ভোগান্তি ছাড়াই ঈদের ছুটি শেষে রেলপথে রাজধানীতে ফিরছে নগরবাসী। যাত্রীরা বলছেন, যাত্রা পথে কিছুটা ভিড় থাকলেও ঈদ যাত্রা ছিলো স্বস্তির।
নানা ঝামেলা ও ভোগান্তি মাথায় নিয়েই পবিত্র ঈদুল আজহার মাত্র একদিন আগে রাজধানী ছাড়ছেন লাখো ঘরমুখো মানুষ। বুধবার (২৭ মে) ঢাকার সড়ক ও নৌপথে যাত্রীচাপ কিছুটা কম থাকলেও রেলপথে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়।...
ঈদে ঘরমুখো মানুষের ভিড়ে মুখর রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনাল। মঙ্গলবার (২৬ মে) সকাল থেকেই স্টেশন ও ঘাটে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে কিছু ট্রেনে শিডিউল বিপর্যয় না থাকলেও...
দুপুরের দিকে রাজধানীতে নামা মুষলধারে বৃষ্টি ঈদযাত্রায় বাড়তি ভোগান্তি তৈরি করেছে।
নিজের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ সংক্রান্ত গুজব ও গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে...
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে মর্মে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত খবরটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। একইভাবে আগামী দিনে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর