ভাইঝিকে অপহরণ করে যৌন ব্যবসায় বাধ্য করার অভিযোগ

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১২:০৬ পিএম

চাকরির প্রলোভন দেখিয়ে স্বামীর সাথে বিচ্ছেদ ঘটিয়ে আপন বড় ভাইয়ের মেয়েকে অপহরণ করে ঢাকায় নিয়ে যৌন ব্যবসা করতে বাধ্য করার অভিযোগে বরিশাল সাহেবের হাট বন্দর থানায় মানবপাচার আইনে মামলা হয়েছে। 

নির্যাতনের শিকার ওই নারী সোমবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে থানায় লিখিত অভিযোগ দেন। এতে নিজ ফুপু নূপুর বেগম, নূপুর বেগমের স্বামী নজরুল ইসলাম এবং ছোট চাচা সোহেল খানকে আসামি করা হয়েছে।

আট মাস আগে বড় ভাইয়ের মেয়েকে রাজধানীর জুরাইন, শনির আখড়াসহ বেশ কয়েকটি স্থানে বাসা ভাড়া নিয়ে যৌন ব্যবসায় বাধ্য করে সোহেল খান। এরপর দুই লাখ টাকায় হাতবদল করতে গেলে কৌশলে পালিয়ে আসে বলে জানায় ভুক্তভোগী নারী।

কেবল থানায় মামলা দায়ের করা ওই নারীই নয়; একই এলাকা নরেরকাঠী গ্রামের আরেক নারীর অভিযোগ, তার মেয়েকেও চাকরী দেয়ার কথা বলে নূপুর বেগম ঢাকায় নিয়ে যৌন ব্যবসা করাতে চাইলে সে পালিয়ে রক্ষা পায়। এছাড়াও, আসামি নূপুর বেগমের বিরুদ্ধে তার নিজের দুই বোনকে ভারতে পাচার করার অভিযোগ রয়েছে। 

আরও পড়ুন: ভয়, লোভে ‘জিনের বাদশার’ কাছে সব খোয়ালেন গৃহবধূ

ভুক্তভোগী মেয়েটি বাড়ি ফেরার পর তার বাবা বোনের এই অপকর্মের কথা জানতে গেলে দুমাস আগে তাকে আটক করে হুমকি দেয়া হয়েছিল। তাই বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছেন তারা।

তবে মামলায় অভিযুক্তদের দাবি, ভাইয়ের কাছে পাওনা টাকা চাওয়ায় এমন ঘটনা সাজানো হয়েছে। 

এনিয়ে সাহেবের হাট বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, তিনি অভিযোগ পেয়ে মামলা নিয়েছেন এবং তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেবেন।

একাত্তর/এসজে
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর