উন্দাভ ম্যাজিকেফিনল্যান্ডের জালে জার্মানির গোল উৎসব

আপডেট : ০১ জুন ২০২৬, ১০:২০ এএম

বিশ্বকাপের চূড়ান্ত মঞ্চে রওনা দেওয়ার ঠিক দুই দিন আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ফিনল্যান্ডকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। রোববার রাতের এই ম্যাচে মূল আকর্ষণ ছিলেন ফরোয়ার্ড ডেনিজ উন্দাভ, যিনি একাই করেছেন জোড়া গোল এবং সতীর্থকে দিয়ে করিয়েছেন আরও একটি।

আসন্ন বিশ্বকাপে মূল একাদশে জায়গা পেতে কাই হাভার্টজের সাথে তীব্র লড়াইয়ে থাকা উন্দাভ ম্যাচের ৩৪তম মিনিটে দারুণ এক হেডারে জার্মানিকে ১-০ গোলে এগিয়ে নেন। বিরতির ঠিক তিন মিনিট পর, অর্থাৎ ৪৮তম মিনিটে প্রতিপক্ষের রক্ষণ থেকে বল কেড়ে নিয়ে তিনি ফ্লোরিয়ান ভির্টজকে দিয়ে দলের দ্বিতীয় গোলটি করান।

জার্মানির জামাল মুসিয়ালা গোলে শট নিচ্ছেন   ছবি: সংগৃহীত
এরপর ৫৭তম মিনিটে বায়ার্ন মিউনিখের উদীয়মান তরুণ তুর্কি লেনার্ট কার্লের নিখুঁত পাস থেকে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন স্টুটগার্টের এই তারকা। এর মাত্র ছয় মিনিট পর জামাল মুসিয়ালা জোরালো শটে ফিনল্যান্ডের গোলরক্ষক লুকাস হ্রাডেক্সিকে পরাস্ত করলে ৪-০ গোলের বড় জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।

ম্যাচ শেষে নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট উন্দাভ বলেন, মূল একাদশে কে খেলবেন তা কোচ ঠিক করবেন। আমি এখানে নিজের কাজটা করতে এসেছি এবং আজ তা ভালোভাবেই করেছি। তিনি আরও যোগ করেন, শিরোপা জয় ছাড়া জার্মানির জন্য বিশ্বকাপ সফল বলা যাবে না। এবারের বিশ্বকাপে জার্মানির লক্ষ্য শুধুই ট্রফি জয়, যার মাধ্যমে তারা ২০১৮ এবং ২০২২ সালের বিগত দুই আসরের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার ধাক্কা ও ব্যর্থতা কাটিয়ে উঠতে চায়।

ফিনল্যান্ডের গোলরক্ষক লুকাস হ্রাডেকি জার্মানির দেনিজ উন্দাভের শট ঠেকিয়ে দেন   ছবি: সংগৃহীত
আগামী মঙ্গলবার ফ্রাঙ্কফুর্ট থেকে বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়বে জার্মান দল। টুর্নামেন্ট শুরুর পাঁচ দিন আগে, আগামী শনিবার যৌথ আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এরপর ১৪ জুন কুরাসাওয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়ে জার্মানি তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে, যেখানে গ্রুপ ‘ই’-তে তাদের অন্য দুই প্রতিপক্ষ আইভরি কোস্ট এবং ইকুয়েডর। অন্যদিকে, ফিনল্যান্ড এবারের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি।

এআরএস
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
কাতার বিশ্বকাপের মাঠ কাঁপানো আর্জেন্টাইন ‘ডি পল ড্রামা’ এবার এক রোমান্টিক পূর্ণতার মুখে! বিশ্বকাপ জয়ের আগে থেকেই আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল এবং লাতিন পপ সেনসেশন টিনি স্তোসেলের জমজমাট...
বিশ্ব ফুটবলের ক্ষমতার মসনদে জিয়ান্নি ইনফান্তিনোর যে রাজকীয় একচ্ছত্র আধিপত্য ছিল, মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে তা যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম হয়েছে। জুলাইয়ের মাঝামাঝি সময়েও যেখানে ২০২৭...
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর