সাড়ে তিন বছর পর নির্বাহী কমিটির সাথে বিএনপির সভা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ০৮:০০ পিএম

দীর্ঘ সাড়ে তিন বছর পর বিএনপির নির্বাহী কমিটির সাথে ধারাবাহিক সভা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 

গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে শুরু হয়ে তিন দিন চলবে সভাটি। লন্ডনে অবস্থানরত দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভায় ভার্চ্যুয়ালি সভাপতিত্ব করবেন। এছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির নেতারাও উপস্থিত থাকবেন।

তিন দিনের ধারাবাহিক এই সভায় দলটির নির্বাহী কমিটি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা হবে। সভায় আলোচ্য বিষয়ে হিসেবে নির্ধারিত কোনো এজেন্ডা না থাকলেও আগামী দ্বাদশ নির্বাচনের রোডম্যাপ চূড়ান্তকরণ এবং নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায়ে আন্দোলনের রূপরেখা এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করা হবে বলে মনে করছেন দলটির নেতারা। 

জানা যায়, তিন দিনের ধারাবাহিক বৈঠকের শুরুর প্রথম দিন অংশ নেবেন দলের ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টা পরিষদের সদস্যরা। দ্বিতীয় দিন বুধবার (১৫ সেপ্টেম্বর) নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক, সহ-সম্পাদক এবং বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন। 

আরও পড়ুন: বেরাদারের মৃত্যুর খবর নাকচ করলো তালেবান

এর আগে 'আন্তর্জাতিক গণতন্ত্র দিবস' উপলক্ষ্যে মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এক ভয়াবহ দুর্দিন অতিক্রম করছি আমরা। এক কথায় রাষ্ট্রে জনগণের মালিকানা কেড়ে নেওয়া হয়েছে। অবাধ, নিরপেক্ষ ভোটের মাধ্যমে স্বাধীনভাবে জনপ্রতিনিধি নির্বাচনের পথ রুদ্ধ করে দেওয়া হয়েছে। নির্বাচনী বিধি-ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। 

ফখরুল বলেন, এ কথা সত্য যে, বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব নয়। তাই নির্দলীয় নিরপেক্ষ সরকার ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নির্বাচন আজ গণদাবিতে পরিণত হয়েছে। অনৈতিক শাসন ফ্যাসিবাদী কায়দায় দীর্ঘায়িত করতে যেয়ে সরকার দেশ, রাজনীতি ও গণতন্ত্রকে সংকটে ফেলে দিয়েছে। 

একমাত্র গণতান্ত্রিক রাষ্ট্র সমাজেই কেবলমাত্র মানুষের অধিকার নিশ্চিত হয় উল্লেখ করে ফখরুল আরও বলেন, প্রকৃত গণতান্ত্রিক সমাজে ব্যক্তি মানুষের মর্যাদা সমুন্নত থাকে। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় মানুষকে দাসে পরিণত করা যায় না। 


একাত্তর/আরএইচ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বাংলাদেশের সার্বিক সংস্কার ব্যবস্থাকে যুক্তরাষ্ট্র জোরালোভাবে সমর্থন করে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সংস্কার ইস্যুতে বিএনপির সঙ্গে আলোচনা ও নেগোসিয়েশন করা হবে বলেও মার্কিন...
কীভাবে একটি বাংলাদেশি জাতির জন্ম হয়েছে, ইতিহাস পর্যালোচনা করলেই তা স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গোটা জাতি যখন রাজনৈতিক দিকনির্দেশনাহীন হয়ে...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয় সম্বলিত আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে।
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর