একা একাই গা গরম করছেন ৩৮ বছরের মেসি!

আপডেট : ০৪ জুন ২০২৬, ১০:০০ এএম

বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন করতে দেখা গেছে দলের প্রাণভ্রমরা লিওনেল মেসিকে।

গত সোমবার মিসৌরির কানসাস সিটিতে বিশ্বচ্যাম্পিয়ন আলবিসেলেস্তেরা তাদের প্রথম আনুষ্ঠানিক ক্যাম্প শুরু করলেও সবার নজর কেড়েছে ইন্টার মায়ামি অধিনায়কের এই একক ‘স্পেশাল’ অনুশীলন।

৩৮ বছর বয়সী এই ফুটবল জাদুকর ২৪ মে থেকেই বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ের পেশির ক্লান্তিতে ভুগছেন। তবে আর্জেন্টিনা ভক্তদের জন্য স্বস্তির খবর হলো, আগামী ১৬ জুন কানসাস সিটিতেই আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার উদ্বোধনী ম্যাচের আগেই মেসি সম্পূর্ণ ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

বর্তমানে মেসি দলের আরও কয়েকজন চোটাক্রান্ত সতীর্থদের সাথে ট্রেনারদের অধীনে মাঠের এক কোণে বিশেষ কিছু হালকা এক্সারসাইজ করছেন। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, যাঁরা ছোটখাটো চোট বা সমস্যায় ভুগছেন, তাঁরা ফিজিওথেরাপিস্টদের সাথে মাঠে বিশেষ কিছু রিহ্যাব সেশন করছেন এবং তাঁদের শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে।

রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ মঞ্চে নামার অপেক্ষায় থাকা আটবারের ব্যালন ডি’অর এবং দুই বারের এমএলএ এমভিপি বিজয়ী এই মহাতারকা ২০০৫ সালে অভিষেকের পর থেকে দেশের হয়ে সর্বোচ্চ ১৯৮টি ম্যাচ খেলে ১১৬টি গোল করেছেন। বিশ্ব র‍্যাংকিংয়ের তিন নম্বরে থাকা আর্জেন্টিনা আগামী ৯ জুন আলাবামার অউবার্নে আইসল্যান্ডের বিপক্ষে তাদের শেষ প্রস্তুতি ম্যাচটি খেলবে। এখন দেখার বিষয়, ক্যাপ্টেন মেসির এই চোট কেবলই গা বাঁচিয়ে চলার কৌশল, নাকি আলজেরিয়া বধের আগে ‘এলএমটেন’ ভক্তদের জন্য বড় কোনো দুঃসংবাদ!

এআরএস
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
মাঠের ভেতর প্রতিপক্ষকে বলের জাদুতে নাচাতে অভ্যস্ত যিনি, সেই লিওনেল মেসিও এবার মেজাজ হারিয়ে বসেছেন! প্রতিপক্ষের মুখ, মাথা কিংবা ঘাড়ে হাত না দেয়ার নিয়ম লঙ্ঘন করায় মেজর লিগ সকার ডিসিপ্লিনারি কমিটির...
উত্তর লন্ডনের সুদীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক চুকিয়ে স্প্যানিশ পরাশক্তি আতলেতিকো মাদ্রিদে পাড়ি জমালেন টটেনহ্যাম হটস্পারের অধিনায়ক তথা বিশ্বজয়ী আর্জেন্টাইন তারকা সেন্ট্রাল ব্যাক ক্রিস্টিয়ান রোমেরো। ২০৩১...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর