বিশ্বকাপের আগমনী বার্তায় সিরাজগঞ্জে ব্রাজিল সমর্থকদের জমকালো শোভাযাত্রা

আপডেট : ১০ জুন ২০২৬, ০৮:২৮ পিএম

আর মাত্র একদিন পরই শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬। দ্য গ্রেটেস্ট শো অন আর্থকে সামনে রেখে ঢাক-ঢোল ও বাদ্য-বাজনার তালে বিশ্বকাপের আগমনী বার্তা দিতে সিরাজগঞ্জ শহরে ব্রাজিল সমর্থকদের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) বিকেল ৪টার দিকে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কস্থ হৈমবালা বালিকা বিদ্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। বর্ণাঢ্য এ শোভাযাত্রায় অংশ নেওয়া ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।

মিছিলটি শহরের মুজিব সড়ক হয়ে এসএস রোডসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে বাজার স্টেশনে গিয়ে শেষ হয়। পথে পথে সাধারণ মানুষও মিছিলটি উপভোগ করেন এবং অনেকেই মোবাইলে ভিডিও ধারণ করেন।

মিছিলে অংশ নেওয়া ব্রাজিল সমর্থকরা জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন বহন করেন। এ সময় তারা নিজেদের প্রিয় দলের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং বিশ্বকাপ ঘিরে নিজেদের উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করেন। ঢাক-ঢোলের তালে তালে পুরো শহরে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ।

আয়োজকরা জানান, বিশ্বকাপকে কেন্দ্র করে ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি করতেই এই মিছিলের আয়োজন করা হয়েছে। তাদের মতে, এমন আয়োজন সমর্থকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ফুটবল উন্মাদনা আরও বাড়িয়ে তোলে।

মিছিলে বিভিন্ন বয়সী ব্রাজিল সমর্থক ও ফুটবলপ্রেমীরা অংশ নেন। ছোট থেকে বড়—সবাই মিলে প্রিয় দলের জার্সি ও পতাকা নিয়ে অংশগ্রহণ করেন এই আনন্দ শোভাযাত্রায়।

বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে, ততই সিরাজগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় ফুটবলপ্রেমীদের মাঝে বাড়ছে উৎসাহ, উদ্দীপনা ও উন্মাদনা। শহরের চায়ের দোকান, মাঠ-ময়দান থেকে শুরু করে পাড়া-মহল্লায় এখন একটাই আলোচনা—বিশ্বকাপ ফুটবল।

আরবিএস
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের টোলপ্লাজায় গরুর খাদ্যবাহী একটি ট্রাক থেকে চার কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করেছে পুলিশ।
চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার।
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর