বিশ্বকাপের উত্তাপে দ্বীপ জনপদ রাঙ্গাবালীও যেন এক টুকরো আর্জেন্টিনা

আপডেট : ১১ জুন ২০২৬, ০৮:১৩ পিএম

মাঠের খেলা শুরু হতে এখনও কয়েক ঘণ্টা বাকি, কিন্তু তার আগেই বিশ্বকাপের উত্তাপ পৌঁছে গেছে উপকূলের দ্বীপ উপজেলা রাঙ্গাবালীতে। সমর্থকদের উৎসবমুখর আয়োজনে সাগরপাড়ের এই জনপদ যেন এক টুকরো আর্জেন্টিনায় পরিণত হয়েছে।

নীল-সাদা পতাকা, মেসির জার্সি আর মোটরসাইকেল শোভাযাত্রায় বৃহস্পতিবার (১১ জুন) মুখর ছিল পুরো উপজেলা। দুপুর থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার বিভিন্ন সড়কে শোভাযাত্রা, পতাকা প্রদর্শন ও উল্লাসে মেতে ওঠেন শত শত সমর্থক। 

উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া এ শোভাযাত্রায় অংশ নেয় মোটরসাইকেলের বিশাল বহর। সামনে থাকা একটি মাহিন্দ্রা ট্রাকে উড়ছিল বাংলাদেশের লাল-সবুজ পতাকা। এর পেছনে সারিবদ্ধ মোটরসাইকেলে আর্জেন্টিনার পতাকা হাতে এবং মেসির জার্সি পরে অংশ নেন সমর্থকরা। সাউন্ড বক্সে বাজানো হয় প্রিয় দলের গান।

শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, হাট-বাজার ও বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে। এ সময় সমর্থকরা আর্জেন্টিনার পতাকা উড়িয়ে, স্লোগান দিয়ে এবং গান বাজিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন। রাস্তাজুড়ে সৃষ্টি হয় আনন্দঘন আবহ। অনেক স্থানীয় বাসিন্দাকে রাস্তার পাশে দাঁড়িয়ে এ আয়োজন উপভোগ করতে দেখা যায়। কেউ কেউ মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন।

আয়োজনে অংশ নেওয়া জাহিদুল ইসলাম সাগর, শাহরিয়ার সজিব মল্লিক ও শাকিল মাহমুদ বলেন, ফুটবল তাদের কাছে শুধু একটি খেলা নয়, এটি আবেগ ও ভালোবাসার নাম। বিশ্বকাপ এলেই প্রিয় দলকে ঘিরে নানা আয়োজনের মাধ্যমে সেই ভালোবাসা প্রকাশ করেন তারা।

নদী ও সাগরবেষ্টিত রাঙ্গাবালীতে আধুনিক ক্রীড়া অবকাঠামো না থাকলেও ফুটবলপ্রেমীদের উৎসাহের কোনো কমতি নেই। বরং বিশ্বকাপকে কেন্দ্র করে প্রতি আসরেই এখানে ফুটবল উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

শোভাযাত্রায় বড়দের পাশাপাশি শিশু-কিশোরদেরও ছিল সরব উপস্থিতি। কেউ হাতে ছোট পতাকা, কেউ বাঁশি বাজিয়ে, আবার কেউ পরিবারের সদস্যদের সঙ্গে মোটরসাইকেলে চড়ে আনন্দযাত্রায় অংশ নেয়। সব মিলিয়ে বিশ্বকাপের আবহে রাঙ্গাবালীতে দিনভর ছিল উৎসব আর উচ্ছ্বাসের রঙিন আয়োজন।

আরবিএস
দ্য গ্রেটেস্ট শো অন আর্থকে সামনে রেখে ঢাক-ঢোল ও বাদ্য-বাজনার তালে বিশ্বকাপের আগমনী বার্তা দিতে সিরাজগঞ্জ শহরে ব্রাজিল সমর্থকদের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
প্রিয় দলকে সমর্থন জানাতে শিশু থেকে শুরু করে নানা বয়সী ফুটবলপ্রেমী দর্শক-ভক্ত-সমর্থকরা ইতিমধ্যেই পতাকা ওড়ানো ও জার্সি কেনার ধুম শুরু করেছেন।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ৩৬ হাজার গাছের চারা বিতরণ করেছেন আর্জেন্টিনার সমর্থকরা।বুধবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয় উপলক্ষে উপজেলার চরবাটা ইউনিয়নের খাসের...
কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকায় বিশ্বকাপ খেলা চলাকা‌লে আর্জেন্টিনা- ব্রাজিল নিয়ে দ্বন্দ্বে ফয়সাল ইসলাম হৃদয়ের (১৯) নামে এক কিশোর ছুরিকাঘাতে খুন হয়েছেন। এ ঘটনার একদিন পর (২ জানুয়ারি) ফয়সালের বড়...
ফুটবল বিশ্বকাপের জমকালো উদ্বোধনী ম্যাচের মানেই তো টানটান উত্তেজনা, কিন্তু ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচেই যা ঘটল, তাকে এক কথায় বলা যায় চরম নাটকীয়তা আর বিশৃঙ্খলা! মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা...
জমকালো উদ্বোধনী অনুষ্ঠান আর মাঠের বাইরের শত বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে মাঠে গড়িয়েছে ২০২৬ ফিফা বিশ্বকাপের মূল লড়াই। মেক্সিকোর ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকো মুখোমুখি...
ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই ফুটবল বিশ্ব প্রত্যক্ষ করল এক নতুন ইতিহাস! বৃহস্পতিবার মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার এ-গ্রুপের উদ্বোধনী...
২০২৬ ফিফা বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতেই লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবল উন্মাদনা এখন আকাশ ছুঁয়েছে। একদিকে মাঠের বল গড়ানোর সাথে সাথে পুরো ব্রাজিল মেতে উঠেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর