পাবিপ্রবি শিক্ষার্থী রুহুল তিনদিন ধরে নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

আপডেট : ১৪ জুন ২০২৬, ০৫:২৪ পিএম

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ভূগোল ও পরিবেশ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রুহুল আমিন গত তিনদিন থেকে নিখোঁজ রয়েছেন। 

তিনি নীলফামারীর জেলার কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের বালাপাড়া গ্রামের বাসিন্দা। 
 
নিখোঁজ রুহুল আমিনের বাবা আব্দুর রহিম জানান, গত ১১ জুন বেলা ১১টার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের বালাপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে বের হয়ে তার ছেলে আর বাড়ি ফিরে আসেনি৷ বাড়ি থেকে বের হবার সময় রুহুল মোবাইল ফোন বা কোনো টাকা-পয়সাও সাথে নেননি। 

তিনি আরও জানান, রুহুল কিছুদিন ধরে মানসিকভাবে ডিপ্রেশনে ভুগছিলেন এবং শারীরিকভাবেও অসুস্থ ছিলেন। 

এদিকে ছেলের নিখোঁজের বিষয়ে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন এই শিক্ষার্থীর বাবা।

রুহুলকে খুঁজে পেতে তার পরিবারের পক্ষ থেকে দেশের সব নাগরিকের কাছে সহযোগিতা কামনা করা হয়েছে। কোনো ব্যক্তি যদি রুহুল আমিন মোস্তফার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন বা তাকে কোথাও দেখে থাকেন, তাহলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ: ০১৯৬০-৫০৫৬০৫ অথবা ০১৬০২-০৯৬১৫৭। 

আরবিএস
চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে নিখোঁজ হওয়ার পর চারদিন পেরিয়ে গেলেও এখনও সন্ধান মেলেনি ১৩ বয়সী হিমুর।
রাজধানীর খিলগাঁও শান্তিপুর জামে মসজিদ সংলগ্ন বাসা থেকে বের হওয়ার পর নূর সালেহীন (১৬) নামে এক কিশোর নিখোঁজ রয়েছে। সে মাই টিভির সিনিয়র রিপোর্টার জাহিদ আহমেদ বাবুর সন্তান।
 ৬৮ বছর বয়সী মইনুল হকের সন্ধান পাওয়া যাচ্ছে না। তিনি গত ১১ মার্চ রাজধানীর উত্তরার বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি।
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) অবসরপ্রাপ্ত মহাব্যবস্থাপক (এমটিএস) নিখিল চন্দ্র সুত্রধরের সন্ধান পাওয়া যাচ্ছে না।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়টি পুরোপুরি তার নিজের সিদ্ধান্তের বিষয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তবে এ বিষয়ে ভারত ইতিবাচক ও...
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত উত্তোলনের সুযোগ চালু হওয়ার প্রথম দিনেই তা তোলার জন্য আবেদন করেছেন প্রায় ১৮ হাজার আমানতকারী। এসব আবেদনের বিপরীতে আমানতকারীরা সব মিলিয়ে প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে জাতীয় কারিকুলামে ক্রীড়া ও সংস্কৃতি অন্তর্ভুক্তিসহ নানা মুখী উদ্যোগ গ্রহণ করছে সরকার। এ কথা জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর