সড়ক নির্মাণশ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর

আপডেট : ১৫ জুন ২০২৬, ১২:৪১ পিএম

খাগড়াছড়িতে সড়ক নির্মাণকাজের ১৬ জন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করেছে দুর্বৃত্তরা। সংশ্লিষ্টদের ধারণা, তিন কোটি টাকার ওই সড়কে দাবি করা চাঁদা না পেয়ে শ্রমিকদের মারধর করা হয়েছে।

রোববার (১৪ জুন) দুপুরে আড়াইটার দিকে জেলার গুইমারা উপজেলার তিন নম্বর সিন্দুকছড়ি ইউনিয়নের এক নম্বর মুড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শ্রমিকদের মধ্যে আনিছুর রহমান, খোকন হোসেন, সাদ্দাম হোসেন ও বেলাল হোসেনের নাম জানা গেছে। তাদের সবার বাড়ি মাটিরাঙ্গা পৌরসভা এলাকায়।

ভুক্তভোগীদের অভিযোগ, আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-মূল) পোস্ট পরিচালক নিশান মারমার নেতৃত্বে তিনজন সশস্ত্র ব্যক্তি এই হামলা চালান। মুড়াপাড়া এলাকায় তিন কিলোমিটারের একটি নতুন সড়ক নির্মাণের কাজ করছিলেন প্রায় ১৫-১৬ জন শ্রমিক। দুপুরে আকস্মিকভাবে সশস্ত্র দুর্বৃত্তরা এসে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে এবং বেধড়ক মারধর শুরু করে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ওই সড়ক নির্মাণের জন্য প্রায় তিন কোটি টাকা বরাদ্দ হয়েছে। ধারণা করা হচ্ছে, বরাদ্দের বিপরীতে দাবির চাঁদা না পেয়েই শ্রমিকদের ওপর এই হামলা চালানো হয়েছে। ঘটনার পর খবর পেয়ে সিন্দুকছড়ি জোনের সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত শ্রমিকদের উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

এ বিষয়ে জানতে চাইলে গুইমারা থানার অফিসার ইনচার্জ মো. সোহরাওয়ার্দী সোমবার দুপুরে বলেন, বিষয়টি আমরা জেনেছি। ঘটনার পর সেনাবাহিনী শ্রমিকদের উদ্ধার করে নিয়ে গেছে। তবে এই মারধরের ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ইউপিডিএফের (মূল) স্থানীয় দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

একাত্তর/এসি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মেরুং ইউনিয়নের মেরুং কৃষি ব্লকের দুই হাজার ৩০০ প্রান্তিক কৃষকের মাঝে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে।
শুক্রবার গভীর রাতে মাত্র এক থেকে দেড় ঘণ্টার মুষলধারে বৃষ্টি এবং পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল আকস্মিকভাবে প্লাবিত হয়েছে। কোনো রকম পূর্বপ্রস্তুতি না থাকায় মধ্যরাতে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
খাগড়াছড়ি জেলায় প্রথমবারের মতো সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। প্রথম দফায় জেলার রামগড় উপজেলার ৪৫৬টি প্রান্তিক পরিবারের মাঝে এই কার্ড বিতরণ করা হয়।
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশজুড়ে আবারও ছড়ালো প্রচণ্ড আতঙ্ক ও বারুদের গন্ধ। শনিবারের রক্তক্ষয়ী হামলায় ১২ জনের মর্মান্তিক মৃত্যুর ক্ষত শুকাতে না শুকাতেই রোববার রাতে আবারও নজিরবিহীন হামলার মুখে...
আবুধাবির তপ্ত উইকেটে আফগানিস্তানের বিরুদ্ধে একপেশে আধিপত্য বজায় রেখে টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। হাসান মাহমুদের ক্যারিয়ারের প্রথম ঐতিহাসিক হ্যাট্রিক ও ইবাদত হোসেনের আগুনে...
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে অর্জিত হলো এক ঐতিহাসিক মাইলফলক। সফলভাবে সম্পন্ন হয়েছে কেন্দ্রটির প্রথম ইউনিটের চুল্লিতে অনাকাঙ্ক্ষিত ঝুঁকিমুক্ত ও নিয়ন্ত্রিত পরমাণু বিক্রিয়া...
বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি (সমুদ্র অর্থনীতি) বিকাশ এবং সমুদ্র শাসনব্যবস্থার উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি বিশেষ আন্তর্জাতিক কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর