আনচেলত্তির কাছে নেইমারের ২০০ মিনিটের আবদার!

আপডেট : ২৫ জুন ২০২৬, ০৯:৪০ পিএম

প্রায় তিন বছরের দীর্ঘ প্রতীক্ষা, মাঠের বাইরের একাকিত্ব আর ইনজুরির অভিশাপ, সব কিছুর অবসান ঘটিয়ে অবশেষে ব্রাজিলের হলুদ জার্সি গায়ে মাঠে নামলেন নেইমার জুনিয়র। মায়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে শেষ ২০ মিনিটের জন্য যখন তিনি মাঠে নামলেন, তখন গ্যালারিতে উপস্থিত হাজারো ভক্তের উল্লাসই বলে দিচ্ছিল, ফুটবলের আসল শিল্পী ফিরে এসেছে।

মরক্কো ও হাইতির বিপক্ষে দলের বাইরে থাকা নেইমারকে স্কটল্যান্ডের বিপক্ষে কিছুটা মরিচা ধরা মনে হলেও, তার পায়ের কারুকাজ আর ক্ষিপ্রতা বুঝিয়ে দিল, ক্লাস ইজ পার্মানেন্ট।

ম্যাচ শেষে ড্রেসিংরুমের আবেগঘন মুহূর্ত নিয়ে কথা বলতে গিয়ে নেইমার যেন ফিরে গেলেন পুরোনো দিনে। তিনি বলেন, প্রায় তিন বছর পর জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে পেরে আমি প্রচণ্ড আনন্দিত। দীর্ঘ সময় দলের বাইরে থাকাটা মানসিকভাবে খুব কঠিন ছিল, তবে আমি হাল ছাড়িনি। গত ২৫ দিন ধরে কঠোর অনুশীলন করেছি, যাতে এই বিশ্বকাপে নিজেকে ফিট হিসেবে উপস্থাপন করতে পারি। মাঠের প্রতিটি সেকেন্ড তার জন্য ছিল আবেগের এক সংমিশ্রণ, যা তিনি ঈশ্বরের আশীর্বাদ হিসেবেই দেখছেন।

ম্যাচ ফিটনেস নিয়ে প্রশ্ন উঠলে চিরচেনা রসিক মেজাজে ধরা দিলেন এই তারকা। কোচ কার্লো আনচেলত্তির কৌশল আর নিজের খেলার সময় নিয়ে এক হাত নিলেন তিনি। সাংবাদিকরা যখন জিজ্ঞেস করলেন তিনি আরও বেশি সময় খেলার মতো ফিট কি না, তখন শুধুই রসিকতা করে নেইমার বলে বসলেন, আমি তো ২০০ মিনিট খেলতে চাই! মাঠের ভেতরে যেমন প্রতিপক্ষকে বোকা বানান, তেমনি মাঠের বাইরেও তার এই সরস উত্তর বুঝিয়ে দিল, নেইমার শুধু ফিরে আসেননি, বরং তিনি ফিরে এসেছেন নিজের চেনা দাপট আর আত্মবিশ্বাস নিয়ে।

স্কটল্যান্ডের বিপক্ষে এই জয়ে ব্রাজিল এখন নকআউট রাউন্ডের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল। যদিও নেইমারের ফিটনেস নিয়ে কিছুটা সংশয় ছিল, তবে তিনি নিজে দাবি করেছেন তার শারীরিক অবস্থা এখন চমৎকার। দীর্ঘ অনুপস্থিতির পর ব্রাজিলের আক্রমণে যে নতুন মাত্রা যুক্ত হলো, তা নিশ্চিতভাবেই দুশ্চিন্তায় ফেলবে পরবর্তী প্রতিপক্ষদের। এখন দেখার বিষয়, আনচেলত্তির পরিকল্পনায় নেইমার কি নকআউট পর্বে শুরু থেকেই মূল একাদশে জায়গা পান, নাকি তার এই ‘২০০ মিনিটের’ আকাঙ্ক্ষা পূর্ণ করতে কোচের বিশেষ কোনো রণকৌশলের অপেক্ষায় থাকতে হয়! তবে এটুকু নিশ্চিত, নেইমার আছেন এবং তিনি খেলছেন, ফুটবল ভক্তদের জন্য এর চেয়ে বড় সুখবর আর কী হতে পারে?

এআরএস
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
কাতার বিশ্বকাপের মাঠ কাঁপানো আর্জেন্টাইন ‘ডি পল ড্রামা’ এবার এক রোমান্টিক পূর্ণতার মুখে! বিশ্বকাপ জয়ের আগে থেকেই আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল এবং লাতিন পপ সেনসেশন টিনি স্তোসেলের জমজমাট...
বিশ্ব ফুটবলের ক্ষমতার মসনদে জিয়ান্নি ইনফান্তিনোর যে রাজকীয় একচ্ছত্র আধিপত্য ছিল, মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে তা যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম হয়েছে। জুলাইয়ের মাঝামাঝি সময়েও যেখানে ২০২৭...
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে নিয়ে তৈরি হওয়া বিতর্কের আগুনে এবার নতুন করে ঘি ঢাললেন ডোনাল্ড ট্রাম্প। এমনিতেই বিশ্বকাপের অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
হিমালয় পর্বতমালায় ভয়াবহ হিমবাহ ধসের এক সপ্তাহ পেরিয়ে গেলেও চীন-নেপাল সীমান্তজুড়ে স্বজনহারা মানুষের হাহাকার আর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নেপালে এখন পর্যন্ত ১,১১৪ জনের মরদেহ উদ্ধার করা...
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি বিয়ে বাড়িতে মার্কিন বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ব্যাপক বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে ইরান।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর