নিউইয়র্কে ইকুয়েডর সমর্থকদের হাতাহাতি-মারামারি

আপডেট : ২৫ জুন ২০২৬, ১০:২৮ পিএম

এবারের বিশ্বকাপ ফুটবল ইকুয়েডরের জন্য হয়ে উঠেছে এক দুঃস্বপ্নের নাম। টুর্নামেন্টের শুরুতে ‘ডার্ক হর্স’ বা চমক দেখানো দল হিসেবে যাদের ঘিরে বাজি ধরেছিলেন ফুটবলপ্রেমীরা, সেই ইকুয়েডর এখন বিদায়ের দ্বারপ্রান্তে। আর এর প্রভাবে মেজাজ হারিয়েছেন দলটির সমর্থকরা।

আইভরি কোস্টের কাছে হার এবং কুরাসাওয়ের সঙ্গে ড্র, এই বিপর্যয়ের পর জার্মানির বিপক্ষে শেষ ম্যাচে জয় ছাড়া ইকুয়েডরের জন্য নকআউটের দরজা পুরোপুরি বন্ধ। অথচ এই বাঁচামরার লড়াইয়ের আগেই মাঠের বাইরের বিশৃঙ্খল কাণ্ডে বিশ্বজুড়ে হেয়প্রতিপন্ন হচ্ছে লাতিন আমেরিকার এই দেশটি।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে জার্মানির মুখোমুখি হওয়ার আগে ইকুয়েডরের সমর্থকরা তাদের প্রিয় দলের সমর্থনে টাইমস স্কয়ারে জড়ো হয়েছিলেন। কিন্তু সমর্থন জানাতে গিয়ে তারা যে ন্যক্কারজনক কাণ্ড ঘটালেন, তা দেখে লজ্জায় পড়েছেন খোদ ইকুয়েডরবাসীই। ভক্তদের এই মিলনমেলা মুহূর্তের মধ্যে রণক্ষেত্রে পরিণত হয়। ইকুয়েডরের ঘরোয়া লিগের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনা এবং লিগা দে কিটোর সমর্থকরা নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়েন।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, গালিগালাজ, লাথি ও ঘুষির এক নগ্ন প্রদর্শনী। ফুটবলের মহাযজ্ঞে এসে নিজেদের দলের সমর্থক হয়েও একে অপরের ওপর চড়াও হওয়া এই দৃশ্য এখন নেটদুনিয়ায় ভাইরাল।

উল্লেখ্য, এবারের বিশ্বকাপে ইকুয়েডরের অস্থিরতা শুধু ভক্তদের মধ্যেই সীমাবদ্ধ নয়। এর আগে কোচ সেবাস্তিয়ান বেকাসেকের পরিবারের সঙ্গেও সমর্থকদের উত্তপ্ত বাক্যবিনিময় ও হাতাহাতির খবর গণমাধ্যমে এসেছিল। মাঠের পারফরম্যান্সে চরম ব্যর্থতা আর মাঠের বাইরে একের পর এক কলঙ্কজনক ঘটনা, সব মিলিয়ে ইকুয়েডরের জন্য এই বিশ্বকাপ যেন ভুলে যাওয়ার মতো এক অভিজ্ঞতা।

ভক্তদের এই বিশৃঙ্খলা দলের ওপর কতটা প্রভাব ফেলে, তা দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। একদিকে দলের করুণ পারফরম্যান্স, অন্যদিকে সমর্থকদের এমন অসংলগ্ন আচরণ ইকুয়েডরের জাতীয় দলকে বড় ধরনের চাপের মুখে ফেলেছে। জার্মানির মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগে মেজাজ ও শৃঙ্খলা ধরে রাখাটাই এখন কোচ বেকাসেকের জন্য বড় চ্যালেঞ্জ।

ইকুয়েডর কি পারবে সব বিতর্ক পেছনে ফেলে মেটলাইফে ফুটবলীয় লড়াইয়ে ফিরতে, নাকি এই এবার মঞ্চ থেকে বিদায়ের গ্লানি নিয়ে ফিরতে হবে তাদের? উত্তর মিলবে খুব শিগগিরই, কিন্তু টাইমস স্কয়ারে ঘটে যাওয়া এই কলঙ্কজনক ঘটনা ইকুয়েডরের ফুটবলের গায়ে দীর্ঘস্থায়ী দাগ ফেলে গেল।

এআরএস
২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দৌড়টি এখন শুধু একটি খেলার মাঠের সিদ্ধান্ত নয়, রীতিমতো এক হাই-ভোল্টেজ রাজনৈতিক ও কূটনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে। স্পেনের ঐতিহ্যবাহী রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো...
বিশ্বকাপজয়ের মহারথী হয়ে ২০২৬ ব্যালন ডি’অরের বিশ্বমঞ্চে স্প্যানিশ সাম্রাজ্যের পতাকা ওড়াতে প্রস্তুত মিডফিল্ডার রদ্রি। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত ট্রফিটি যেন কোনো স্প্যানিয়ার্ডের হাতেই...
নিউ ইয়র্কের বিখ্যাত আর্থার অ্যাশ স্টেডিয়ামে আমেরিকান গ্যালারিকে স্তব্ধ করে ইউএস ওপেনের নতুন রাজা হলেন আলেকজান্ডার জভেরভ! রোববার রাতে তিন ঘণ্টা ৩৩ মিনিটের এক রোমাঞ্চকর লড়াইয়ে যুক্তরাষ্ট্রের ৮ নম্বর...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর