বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়নও করে: জিয়াউদ্দিন হায়দার

আপডেট : ২৬ জুন ২০২৬, ০৭:২৪ পিএম

বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে বিশ্বাস করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বের সরকার ইতোমধ্যেই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বৃক্ষ রোপণ, খাল-নদী খনন, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের কাজ শুরু করেছে। তিনি বিভিন্ন অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে বৈঠক করে এগুলো বাস্তবায়ন করছেন।

শুক্রবার (২৬ জুন) সকাল ১১টায় ঝালকাঠি প্রেসক্লাবের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী নিযুক্ত হওয়ায় এদিন ঝালকাঠি প্রেসক্লাবের পক্ষ থেকে ড. এস এম জিয়াউদ্দিন হায়দারকে এই সংবর্ধনা দেয়া হয়।

জিয়াউদ্দিন হায়দার বলেন, বিএনপি জ্ঞানভিত্তিক ও উন্নয়ন কেন্দ্রীক রাজনীতিতে বিশ্বাস করে। প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে উন্নয়নের যে পরিকল্পনা করেছেন, তা দ্রুততম সময়ের মধ্যেই মানুষের চোখে পড়বে। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা হবে, যাতে মানুষ দিন রাত নিরবিচ্ছিন্ন চিকিৎসাসেবা পায়। 

সাংবাদিকদের উদ্দেশ্য তিনি বলেন, বর্তমান সরকার বিগত সরকারগুলোর মত ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে সাংবাদিকদের নির্যাতন কিংবা নিয়ন্ত্রণ করবে না। ঝালকাঠির সাংবাদিকদের আবাসন সংকট নিরসনের জন্য খাস জমিতে সাংবাদিক পল্লী গড়ে তোলার চেষ্টা করা হবে।

ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মোমিন উদ্দিন, সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির, জেলা পরিষদ প্রশাসক অ্যাড. শাহাদাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার বায়জিদ ইবনে আকবর, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম, বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির মহাসচিব মীর আহসান উদ্দিন পারভেজ, ঝালকাঠি বাস মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান তাপু ও চেম্বান অব কমার্সের পরিচালক জয়ন্ত কুমার সাহা। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন. প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসম মাহমুদুর রহমান পারভেজ, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, সহসম্পাদক অলোক সাহা, নির্বাহী সদস্য আজমির হোসেন তালুকদার, সদস্য আল আমিন তালুকদার, মল্লিক নাসির উদ্দিন কবীর, রাজাপুর প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান খান, নলছিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এম সবুজ, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মো. মাসউদুল আলম প্রমুখ।

আরবিএস
ঝালকাঠিতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়েছে। এ দুর্ঘটনায় বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান...
খাগড়াছড়ি জেলায় প্রথমবারের মতো সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। প্রথম দফায় জেলার রামগড় উপজেলার ৪৫৬টি প্রান্তিক পরিবারের মাঝে এই কার্ড বিতরণ করা হয়।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফ্যামিলি কার্ড বিতরণের নামে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
ঝালকাঠি পুলিশ লাইন্সের রেশন সেন্টার থেকে ২৫২টি ভুয়া রেশন কার্ড তৈরি করে তিন কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৮৮৫ টাকা আত্মসাতের অভিযোগে চার পুলিশ পরিদর্শকসহ মোট ১১ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে...
পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে।
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর