ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা, আটক দুই

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ১০:১৫ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফ্যামিলি কার্ড বিতরণের নামে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আজ শনিবার দুপুরে উপজেলার দুর্গানগর ইউনিয়নের মনোহারা গ্রামে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার কয়রা ইউনিয়নের মহিসাকোলা গ্রামের আব্দুল হাকিম এবং মিনারপাড়া এলাকার আলামিন হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, খাদ্যসামগ্রী দেওয়ার কথা বলে ওই দুই ব্যক্তি গ্রামে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেন। বিনিময়ে তারা সাধারণ মানুষের কাছ থেকে ছবি ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহ করছিলেন। কার্যক্রমটি সন্দেহজনক মনে হলে গ্রামবাসী তাদের আটকে রাখে।

খবর পেয়ে দুর্গানগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাফিজুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করেন। তিনি জানান, ওই ব্যক্তিরা ইতোমধ্যে শতাধিক মানুষের কাছ থেকে ছবি ও পরিচয়পত্র সংগ্রহ করেছিলেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হলে তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফ বলেন, ফ্যামিলি কার্ডের নামে প্রতারণার অভিযোগে আটকদের বিরুদ্ধে শনিবার রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের প্রতারণা রোধে প্রশাসন সতর্ক রয়েছে।

একাত্তর/আরএ
অবৈধভাবে সার মজুত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড পাওয়া সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মনিরুল ইসলামের প্রাথমিক সদস্যপদ (রুকুনিয়ত) বাতিল করা হয়েছে। বাংলাদেশ...
নেত্রকোণায় সরকারি ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়ার কথা বলে পাঁচ ব্যক্তির কাছ থেকে ১৫ হাজার টাকা নেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। 
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিক্ষকতা কোনোভাবেই ‘উপায়হীন বিকল্প’ বা সাধারণ চাকরির মতো পেশা হতে পারে না। শিক্ষা-দীক্ষায় সবচেয়ে মেধাবীরা যাতে কর্মজীবনে শিক্ষকতাকেই প্রথম পছন্দ হিসেবে বেছে নেন,...
বিশ্ব ফুটবলের বরপুত্র লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অফিসিয়াল ম্যাচের মাহেন্দ্রক্ষণ চলে এসেছে। আর্জেন্টিনার বুয়েনস আইরেসের ঐতিহাসিক মনুমেন্টাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার ভোর...
লালমনিরহাট দিনেদুপুরে এসকেভেটর নিয়ে এসে এক আইনজীবীর বাসাবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় ওই আইনজীবী ও তার স্ত্রীসহ অন্তত চারজন আহত হয়েছেন। ভুক্তভোগীর আইনজীবীর দাবি, তার সঙ্গে কারো...
সুপিরিয়র সিলেকশন বোর্ডের ৪৮তম সভার সুপারিশ অনুযায়ী, বিসিএস (গণপূর্ত) ক্যাডারের কর্মকর্তা মো. খালেকুজ্জামান চৌধুরীকে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (গ্রেড-১) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর