জার্মানির পেনাল্টির দুর্গ ভেঙে শেষ ষোলোয় প্যারাগুয়ে

আপডেট : ৩০ জুন ২০২৬, ০৯:০৪ এএম

বিশ্বকাপে পেনাল্টি শুটআউটে জার্মানির অজেয় ইতিহাস ভেঙে শেষ ষোলো নিশ্চিত করেছে প্যারাগুয়ে। নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-৩ গোলে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় করে দক্ষিণ আমেরিকার দলটি। দুটি পেনাল্টি ঠেকিয়ে ম্যাচসেরা নায়ক হন গোলরক্ষক ওর্লান্দো হিল।

ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ছিল জার্মানির দখলে। প্রথমার্ধে ৭৯ শতাংশ বল নিজেদের পায়ে রেখেও গোলের দেখা পায়নি তারা। উল্টো ৪২ মিনিটে মাতিয়াস গালারজার ক্রস থেকে হুলিও এন্সিসোর হেডে এগিয়ে যায় প্যারাগুয়ে। বিশ্বকাপের নকআউট পর্বে টানা পাঁচ ম্যাচ গোলশূন্য থাকার পর গুরুত্বপূর্ণ ম্যাচেই সেই খরা কাটায় দলটি।

বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। ৫৪ মিনিটে ফ্লোরিয়ান ভির্টৎসের নিখুঁত ক্রস থেকে কাই হাভার্টজের হেডে সমতায় ফেরে জার্মানি। এরপর একের পর এক আক্রমণ চালিয়েও প্যারাগুয়ের শক্ত রক্ষণ ভাঙতে পারেনি চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

অতিরিক্ত সময়ের ১০২ মিনিটে জোনাথন টাহর হেডে জার্মানি জালের দেখা পেলেও ভিএআরের সহায়তায় গোলটি বাতিল করেন রেফারি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

সেখানেই নায়ক হয়ে ওঠেন ওর্লান্দো হিল। প্রথমেই কাই হাভার্টজের শট রুখে জার্মানিকে চাপে ফেলে দেন তিনি। পরে আরও একটি পেনাল্টি ঠেকিয়ে জয়ের ভিত গড়ে দেন প্যারাগুয়ের গোলরক্ষক। শেষ পর্যন্ত হোসে কানালের সফল শটে ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে দক্ষিণ আমেরিকার দলটি।

এই জয়ে শুধু শেষ ষোলোই নিশ্চিত করেনি প্যারাগুয়ে, বিশ্বকাপে পেনাল্টি শুটআউটে জার্মানির শতভাগ জয়ের রেকর্ডও ভেঙে দিয়েছে। এর আগে বিশ্বকাপে চারটি টাইব্রেকারের প্রতিটিতেই জিতেছিল জার্মানি। পঞ্চম টাইব্রেকারেই এলো তাদের প্রথম পরাজয়, আর ইতিহাস গড়ে উল্লাসে মাতল প্যারাগুয়ে।

আরবিএস
১৭ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি।
১৯৭০ বিশ্বকাপে জার্মানির কিংবদন্তি স্ট্রাইকার গার্ড মুলারের পর প্রথম পুরুষ ফুটবলার হিসেবে বিশ্বকাপে দুই অঙ্কের গোলের অনন্য মাইলফলক স্পর্শ করলেন কিলিয়ান এমবাপে। কিন্তু এমন কীর্তির রাতেও মাঠ ছাড়তে...
ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার জয়টি প্রয়াত কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে উৎসর্গ করেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি।
নাটক আর রোমাঞ্চে ঠাসা এক চরম উত্তেজনাপূর্ণ ম্যাচে সুইজারল্যান্ডকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। ১০ জনের সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি যখন পেনাল্টি শুটআউটের দিকে...
দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিদ্যমান সঙ্কট নিরসনে দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধানের লক্ষে আগামী ১০ বছরের সমন্বিত কর্মপরিকল্পনা দ্রুতই জাতীয় সংসদে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...
একদিকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ রেখে যুক্তরাষ্ট্রকে পরাজয় মেনে নেওয়ার আহবান জানিয়েছে ইরান। অন্যদিকে, ট্রাম্প প্রশাসন তেহরানকে ‘অত্যন্ত দুষ্টু’ হিসেবে আখ্যা দিয়ে চলমান...
একটি গাছে যেমন সাড়ে পাঁচ মাসের মাথায় ফল পাওয়া সম্ভব নয়, তেমনি দেশ গঠনে বর্তমান সরকারকেও কিছুটা সময় দেওয়ার আহবান জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি আশ্বাস দিয়ে বলেছেন,...
জামালপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর