এবার কি আরো কঠিন বার্তা দিলেন পরীমনি?

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১১:০৯ পিএম

আদালত প্রাঙ্গণে হুডখোলা গাড়িতে দাঁড়িয়ে আবারও সবার উদ্দেশে নতুন বার্তা দিলেন সময়ের আলোচিত অভিনেত্রী পরীমনি। এবার ডান হাতের তালুতে লিখলেন ‘...ক (গালি) মি মোর’।

বুধবার (১৫ সেপ্টেম্বর) অপেক্ষমাণ ভক্তদের স্যালুট জানানোর সময় হাতে মেহেদিতে লেখা তার এই বার্তাটি নিয়ে নেট দুনিয়ায় চলছে আলোচনা-সমালোচনা। বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আজ আদালতে হাজিরা দিতে গিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের এই নায়িকা।

এর আগে, কারামুক্তির পর পরী মেহেদিতে বার্তা দিয়েছিলেন ‘ডোন্ট লাভ মি বিচ’। আর এবার ঠিক এর বিপরীত বার্তাই দিলেন।

আজ শুনানি শুরু হলে কড়া পুলিশি প্রহরায় গিয়ে আদালতের এজলাসে দাঁড়ান পরীমনি। শুনানির এক পর্যায়ে নিজেও কথা বলেন তিনি। শুনানি শেষ হওয়ার পর আদালত ভবন থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় আশেপাশে ছিলো বহু মানুষের ভিড়। এসময় সকলের উদ্দেশ্যে হাত নাড়েন তিনি।

আরও পড়ুন: জব্দ করা মালামাল ফেরত চেয়েছেন পরীমনি

এ প্রসঙ্গে অভিনেত্রী গণমাধ্যমকে বলেন, ‘আমার কষ্ট লাগছে এখন। অনেকেই আমার বার্তাটি ঠিক বুঝতে পারছেন না, ভুল বুঝছেন। সবাই ভাবছেন আমি লিখেছি ‘লাভ মি মোর’। আসলে তো আমি লিখেছি ‘...ক (গালি) মি মোর।’

কিন্তু কেন এই বার্তা? এখন তো সবই আপনার অনুকূলে। কার উদ্দেশে এটি বলেছেন? জবাবে পরীমণি বলেন, ‘যারা আমার জীবন নিয়ে খেলতে চায় বা ঘাঁটতে আসে, তাদের সবাইকে আমি ওয়েলকাম করছি। আসো। ওয়েলকাম। আমি প্রস্তুত তোমাদের সঙ্গে এই খেলায় অংশ নিতে। দম যতদিন আছে, আমি শেষ অবধি এই খেলায় লড়ে যাবো।’

image


আরও পড়ুন: পরীমনির রিমান্ড: দুই বিচারকের ব্যাখ্যা হাইকোর্টকে হেয় করেছে

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর জামিন পেয়ে কারাগার থেকে বেরিয়ে আসেন পরীমনি। গত ৪ আগস্ট বিকেলে পরীমনিকে বাসা থেকে মাদকসহ আটক করে র‌্যাব। মাদক মামলায় ২৭ দিন কারাভোগ করতে হয় তাকে।

ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে আজ তার শুনানির তারিখ ছিল। সংক্ষিপ্ত শুনানি শেষে বেলা সোয়া ১টার দিকে আদালত থেকে বেরিয়ে যান পরীমনি। এ মামলায় ১০ অক্টোবর আবার তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে।


একাত্তর/আরএ

ঘোষিত হলো ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ২৮টি ক্যাটেগরিতে মোট ৩২ জন বিশিষ্ট শিল্পী ও কলাকুশলীকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের...
দক্ষিণী সিনেমার ‘থালাপতি’ বিজয় এখন তামিলনাড়ুর দাপুটে মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই দিনরাত কাটছে তাঁর রাজনীতির ময়দানে, একের পর এক হাই-প্রোফাইল বৈঠক আর গুরুদায়িত্ব সামলাতে। ওদিকে গ্ল্যামার দুনিয়ার টপ...
চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামল এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবারের উৎসবে সংস্কৃতি ও মূল্যবোধের সংঘাত নিয়ে নির্মিত নরওয়েজিয়ান...
অবশেষে সব জল্পনা-কল্পনা আর জঞ্জাল মাড়িয়ে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় পা রাখলেন ‘কান-কুইন’ ঐশ্বর্য রাই বচ্চন। গত ১২ মে কান উৎসব শুরু হওয়ার পর থেকেই ল’রিয়েলের ব্র্যান্ডিং পোস্টার থেকে বচ্চনবধূর...
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্তে ২৮ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  বৃহস্পতিবার (৪ জুন) ভোর চারটার দিকে বিএসএফের...
ঘোষিত হলো ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ২৮টি ক্যাটেগরিতে মোট ৩২ জন বিশিষ্ট শিল্পী ও কলাকুশলীকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
হজযাত্রীদের লাগেজ কাটার ঘটনাটি বাংলাদেশ অংশে ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে যে প্রচার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর