মেসি নতুন গল্প লেখার জন্য প্রস্তুত: তেভেজ

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০৯:৩০ পিএম

বয়স ৩৯ ছুঁইছুঁই, কিন্তু মাঠে লিওনেল মেসির ধার যেন দিন দিন বেড়েই চলেছে। কাতার বিশ্বকাপে বিশ্বজয়ের পর ২০২৬ বিশ্বকাপেও মেসি যেন এক অপ্রতিরোধ্য শক্তির নাম। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক এবং অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে গোল করে তিনি নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। বর্তমানে ১৯ গোল নিয়ে বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এখন এই আর্জেন্টাইন জাদুকরই। মেসির এই অবিশ্বাস্য ফর্ম দেখে মুগ্ধ তার সাবেক সতীর্থ কার্লোস তেভেজ।

ইএসপিএন’কে দেওয়া এক সাক্ষাৎকারে তেভেজ বলেনর্, মেসি সব সময়ই যেন নতুন কোনো গল্প বলার জন্য প্রস্তুত থাকেন। আমরা সবাই, বিশেষ করে ফুটবলাররা, তার পারফরম্যান্স দেখে অবাক হই। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পরও তিনি আমাদের প্রতিনিয়ত নতুন কিছু উপহার দিচ্ছেন। তেভেজের মতে, মেসির উন্মাদনায় কেবল আর্জেন্টাইনরাই নয়, বরং পুরো বিশ্ব আজ মাতোয়ারা।


আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের দুই কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা এবং লিওনেল মেসিকে 'অস্পৃশ্য' হিসেবে অভিহিত করে তেভেজ বলেন, ব্রাজিলের কাছে যেমন পেলে বা অন্যান্য সুপারস্টাররা, আমাদের কাছে ম্যারাডোনা ও মেসি তেমনি। তাদের পেয়ে আমরা নিজেদের ভাগ্যবান মনে করি।

কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে বিশ্বজয়ের পর আর্জেন্টিনা দল এখন মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী। তেভেজের বিশ্বাস, গত কয়েক বছরে টানা শিরোপা জয় এবং নতুন খেলোয়াড়দের দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতা আর্জেন্টিনাকে এবারের টুর্নামেন্টেও এগিয়ে রেখেছে। তিনি আশা প্রকাশ করেন, এই ধারাবাহিকতা ধরে রেখেই মেসিরা তাদের লক্ষ্য পূরণ করবেন।

উল্লেখ্য, এবারের বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করে নতুন ইতিহাস গড়েছেন মেসি। গ্রুপ পর্বের বাধা পেরিয়ে এখন তার সামনে নকআউটের লড়াই। রাউন্ড অফ ৩২-এ কেপ ভার্দের বিপক্ষে নামার আগে মেসিকে ঘিরে ভক্তদের প্রত্যাশা এখন আকাশচুম্বী। ফুটবল বিশ্ব আবার কি দেখবে মেসির জাদুকরী কোনো রূপকথা? উত্তরটা কেবল সময়ের হাতেই তোলা থাকল।

একাত্তর/এআরএস
আমেরিকার পেশাদারি ফুটবলের আসর মেজর লিগ সকারের (এমএলএস) শীর্ষস্থানের লড়াইয়ে যেন বড়সড় ধাক্কা খেল ইন্টার মায়ামি। শনিবার রাতে ন্যাশভিলের ঘরের মাঠে ৪-১ গোলের বিশাল ব্যবধানে চূর্ণ হয়েছে বর্তমান...
উত্তর লন্ডনের সুদীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক চুকিয়ে স্প্যানিশ পরাশক্তি আতলেতিকো মাদ্রিদে পাড়ি জমালেন টটেনহ্যাম হটস্পারের অধিনায়ক তথা বিশ্বজয়ী আর্জেন্টাইন তারকা সেন্ট্রাল ব্যাক ক্রিস্টিয়ান রোমেরো। ২০৩১...
হৃদয়ভাঙা শোক আর চোখভেজা আবেগে ভারী হয়ে উঠেছে ফুটবল দুনিয়া। দীর্ঘ লড়াইয়ের পর বুয়েনস আইরেসের রোজারিওতে মাত্র ৬৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লিওনেল মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি। বাবার মৃত্যুর...
কাতার বিশ্বকাপের মাঠ কাঁপানো আর্জেন্টাইন ‘ডি পল ড্রামা’ এবার এক রোমান্টিক পূর্ণতার মুখে! বিশ্বকাপ জয়ের আগে থেকেই আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল এবং লাতিন পপ সেনসেশন টিনি স্তোসেলের জমজমাট...
নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
কলকাতার পার্কস্ট্রিট ও নিউ মার্কেট সংলগ্ন এলাকার হোটেলে ভয়াবহ আগুনে ৮ জন বাংলাদেশি নাগরিকসহ মোট ৯ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তীব্র রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আগের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস...
কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের হোটেলে গভীর রাতের সাম্প্রতিক অগ্নিকাণ্ড আবারও উস্কে দিয়েছে গত দুই দশকে কলকাতা শহরের একাধিক আগুনের বিভীষিকাময় স্মৃতি। দীর্ঘ বিশ বছরে শুধু কলকাতা...
সরকারি তথ্য ও উন্নয়নমূলক বার্তা জনগণের কাছে দ্রুত ও কার্যকরভাবে পৌঁছে দিতে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর