পাঁচ আগস্টের আগে ‘জুলাই জাদুঘর’ উদ্বোধন: তথ্য উপদেষ্টা

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০১:২০ পিএম

আগামী ১৬ জুলাইকে দেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন উল্লেখ করে এই দিনটিকে ‘শহীদ দিবস’ হিসেবে পালন করার ঘোষণা দিয়েছে সরকার। একই সঙ্গে পাঁচ আগস্টের আগে ‘জুলাই জাদুঘর’ উদ্বোধন করা হবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এসব কথা বলেন।

প্রেস ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা বলেন, ১৬ জুলাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন। যেদিনের ঘটনার পর জনগণ রাস্তায় নেমে আসেন। সরকার ১৬ জুলাই ‘শহীদ দিবস’ পালন করবে। পাঁচ আগস্টের আগে জুলাই জাদুঘর উদ্বোধন করা হবে। 

তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থান সম্পর্কে কটূক্তি করাকে এখনও ‘ক্রিমিনাল অফেন্স’ (ফৌজদারি অপরাধ) হিসেবে যুক্ত করা না হলেও, এ বিষয়ে আলোচনা হতে পারে। বর্তমান সরকার জুলাই স্পিরিটের সরকার এবং এটি আগের সরকারের মতো কোনো মাফিয়াতন্ত্র কায়েম করতে চায় না।

বিদেশে পাচার হওয়া অর্থ প্রসঙ্গে উপদেষ্টা জানান, বিদেশে পাচার হওয়া অনেক সম্পদ ইতিমধ্যে জব্দ করা হয়েছে। তবে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনা একটি কঠিন প্রক্রিয়া।

ভারতে অবস্থানরত শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাবেক নেতাদের প্রসঙ্গে তিনি বলেন, ভারতে অবস্থান করা শেখ হাসিনা চেহারা দেখাতে কুণ্ঠিত, কিন্তু তিনি অডিওতে কথা বলেন। তিনি বলছেন টাকা আছে, কিন্তু এই দেশে কোনো খারাপ কিছু তারা করতে পারবে না। ইন্ডিয়াতে বসে সাবেক নেতারা যা করছেন, তাদের দেশে ফেরত আনার বিষয়ে আলোচনা চলছে।

দেশে এখনও যারা আওয়ামী লীগের মিছিল করছেন, তাদের জন্য কষ্ট লাগে উল্লেখ করে ডা. জাহেদ উর রহমান বলেন, তারা অপেক্ষা করুন। যদি আদালতে দলটিকে নিষিদ্ধ করা না হয়, তাহলে তারা তাদের রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবেন। এছাড়া তুরাগ নদে আওয়ামী লীগ কর্মীর মৃত্যুর ঘটনা দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।

সরকারের পররাষ্ট্রনীতি স্পষ্ট করে তথ্য উপদেষ্টা বলেন, যেখানে যেখানে জনগণ ও রাষ্ট্রের স্বার্থ রয়েছে, সরকার সেই সব দেশেই ভিজিট করবে। আগের মাফিয়া সরকারের পররাষ্ট্রনীতি ছিলো ক্ষমতা-নির্ভর, নিজেদের ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য তারা অনেক কিছু করেছে। বর্তমান সরকার করিডোরসহ যেকোনো বিষয়ে দেশের স্বার্থ বিবেচনা করে সম্পূর্ণ স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে।

এদিকে সোমবার সাভারে এনসিপির সমাবেশে বোমা হামলার ঘটনার প্রসঙ্গ টেনে তথ্য উপদেষ্টা বলেন,তদন্ত চলছে। এ নিয়ে দলটির আহবায়ক নাহিদ ইসলামের বক্তব্যটি রাজনৈতিক বলে মন্তব্য করেন উপদেষ্টা । 

প্রেস ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন উন্নয়ন ও প্রশাসনিক সিদ্ধান্তের অগ্রগতি তুলে ধরা হয়। বলা হয়- জনগণের কল্যাণ নিশ্চিত করতে প্রতিটি মেডিক্যাল কলেজে ৫০ শয্যার ডায়ালাইসিস বেড নিশ্চিত করা হবে; প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আইনি জটিলতা কেটে গেছে এবং প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কাজ চলছে। আগামী সাত আগস্টের মধ্যে বায়োমেট্রিক হাজিরা নিশ্চিত করতে হবে; যারা পরিবেশ দূষণ করছে, তাদের কঠোর জরিমানার আওতায় আনা হচ্ছে। আগের সরকারের আমলে পরিবেশ দূষণকারীদের আন্তরিকভাবে জবাবদিহিতার আওতায় আনা হয়নি; পদ্মা সেতুতে এ পর্যন্ত তিন হাজার কোটি টাকার বেশি টোল আদায় হয়েছে।

ব্রিফিংয়ে উঠে আসে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টিও। তথ্য উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে ১০-১২ মাসের মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হবে

একাত্তর/এসি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো আপিল করার সুযোগ নেই; তিনি দেশে ফিরলেই সম্পূর্ণ আইনি ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তার মৃত্যুদণ্ড অপেক্ষা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড....
শেখ হাসিনার সরকারের আমলের মতো ভারতের কোনো সংস্থা বা প্রতিষ্ঠান বাংলাদেশে স্বাধীনভাবে কাজ করতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। 
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধরে-বেঁধে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে আদালতে তার সব ধরনের আইনি অধিকার নিশ্চিত করা হবে...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশজুড়ে আবারও ছড়ালো প্রচণ্ড আতঙ্ক ও বারুদের গন্ধ। শনিবারের রক্তক্ষয়ী হামলায় ১২ জনের মর্মান্তিক মৃত্যুর ক্ষত শুকাতে না শুকাতেই রোববার রাতে আবারও নজিরবিহীন হামলার মুখে...
আবুধাবির তপ্ত উইকেটে আফগানিস্তানের বিরুদ্ধে একপেশে আধিপত্য বজায় রেখে টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। হাসান মাহমুদের ক্যারিয়ারের প্রথম ঐতিহাসিক হ্যাট্রিক ও ইবাদত হোসেনের আগুনে...
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে অর্জিত হলো এক ঐতিহাসিক মাইলফলক। সফলভাবে সম্পন্ন হয়েছে কেন্দ্রটির প্রথম ইউনিটের চুল্লিতে অনাকাঙ্ক্ষিত ঝুঁকিমুক্ত ও নিয়ন্ত্রিত পরমাণু বিক্রিয়া...
বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি (সমুদ্র অর্থনীতি) বিকাশ এবং সমুদ্র শাসনব্যবস্থার উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি বিশেষ আন্তর্জাতিক কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর