প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ প্রতিনিধিদলের বৈঠক

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৯:৪৯ পিএম

ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের সিনিয়র গভর্ন্যান্স অ্যাডভাইজার নিল গান্ধীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

মঙ্গলবার (৭ জুলাই) জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 
   
বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক ড. দেলওয়ার হোসেন এবং পরিচালক মো. মনিরুল ইসলাম পাটোয়ারীও উপস্থিত ছিলেন।  

সাক্ষাৎকালে সুশাসন প্রতিষ্ঠা, রাষ্ট্রের কার্যকারিতা বৃদ্ধি, জনপ্রশাসনকে আরও জবাবদিহিমূলক, তথ্যনির্ভর ও নাগরিককেন্দ্রিক করে গড়ে তোলা, সরকারি সেবা সরলীকরণ, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নারী ক্ষমতায়ন এবং সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচির দ্রুত ও দৃশ্যমান বাস্তবায়নে বাংলাদেশ যুক্তরাজ্য সহযোগিতা আরও জোরদারের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।      

এ সময় মো. ইসমাইল জবিউল্লাহ বাংলাদেশের উন্নয়নে যুক্তরাজ্যের দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিএনপির নির্বাচনী ইশতেহারের আলোকে নাগরিককেন্দ্রিক উদ্যোগ, সেবা সরলীকরণ ও জনপ্রশাসন সংস্কার বাস্তবায়নে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন।

প্রতিনিধিদলও বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়ন, কার্যকর রাষ্ট্রব্যবস্থা গঠন এবং জনগণের জন্য উন্নত সেবা নিশ্চিত করতে যুক্তরাজ্যের অব্যাহত সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করে।     

প্রতিনিধিদলে আরও ছিলেন ড্যানিয়েল ব্রিস্টো, অ্যাসোসিয়েট ডিরেক্টর (মিডল ইস্ট অ্যান্ড সাউথ এশিয়া), জশ ওয়াইজম্যান, অ্যাসোসয়েট ডিরেক্টর (এশিয়া-প্যাসিফিক), শাহনাজ করিম, গভর্ন্যান্স অ্যাডভাইজার, ব্রিটিশ হাইকমিশন, ঢাকা; কিম ম্যাককুয়ে, চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড লিগ্যাল অ্যাডভাইজার, কাজী ফয়সাল বিন সেরাজ, কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, এশিয়া ফাউন্ডেশন এবং হুইট ম্যাসন, কমিউনিকেশনস স্পেশালিস্ট।

আরবিএস
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রাশীদ।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী সৌজন্য সাক্ষাৎ করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে দেশের স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের প্রতিনিধিদল।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা টেস বি ব্রেসনান।
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশজুড়ে আবারও ছড়ালো প্রচণ্ড আতঙ্ক ও বারুদের গন্ধ। শনিবারের রক্তক্ষয়ী হামলায় ১২ জনের মর্মান্তিক মৃত্যুর ক্ষত শুকাতে না শুকাতেই রোববার রাতে আবারও নজিরবিহীন হামলার মুখে...
আবুধাবির তপ্ত উইকেটে আফগানিস্তানের বিরুদ্ধে একপেশে আধিপত্য বজায় রেখে টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। হাসান মাহমুদের ক্যারিয়ারের প্রথম ঐতিহাসিক হ্যাট্রিক ও ইবাদত হোসেনের আগুনে...
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে অর্জিত হলো এক ঐতিহাসিক মাইলফলক। সফলভাবে সম্পন্ন হয়েছে কেন্দ্রটির প্রথম ইউনিটের চুল্লিতে অনাকাঙ্ক্ষিত ঝুঁকিমুক্ত ও নিয়ন্ত্রিত পরমাণু বিক্রিয়া...
বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি (সমুদ্র অর্থনীতি) বিকাশ এবং সমুদ্র শাসনব্যবস্থার উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি বিশেষ আন্তর্জাতিক কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর