ভারী বর্ষণে বিপর্যস্ত বান্দরবান, পাহাড়ধসে বন্ধ যোগাযোগ

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৬:১১ পিএম

ভারী বর্ষণে পাহাড়ধস ও সড়ক প্লাবিত হওয়ায় বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 

বুধবার (৮ জুলাই) বিকেল ৫টার দিকে পৌর শহরের কসাইপাড়া এলাকায় পাহাড়ের বিশাল অংশ ধসে বান্দরবানের প্রধান সড়কের ওপর পড়ে। এতে সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়েছে।

অন্যদিকে, বিকেল থেকে অব্যাহত বৃষ্টিতে থানচি উপজেলার বলিপাড়া বাগানপাড়া এলাকায় সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় বান্দরবান-থানচি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে থানচি উপজেলার সঙ্গে জেলা সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এছাড়া পাহাড়ধস ও সড়ক প্লাবিত হওয়ার কারণে চট্টগ্রাম-বান্দরবান এবং বান্দরবান-কক্সবাজার সড়কেও যান চলাচল বন্ধ রয়েছে। এতে দূরপাল্লার যাত্রী, পর্যটক ও পণ্যবাহী যানবাহনের চালক-শ্রমিকরা চরম দুর্ভোগে পড়েছেন।

পরিস্থিতি স্বাভাবিক করতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মী, রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক এবং ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে উদ্ধার ও সড়ক পরিষ্কারের কাজ চালিয়ে যাচ্ছেন। তবে টানা বর্ষণ অব্যাহত থাকায় কাজ ব্যাহত হচ্ছে এবং নতুন করে পাহাড়ধসের আশঙ্কা থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

স্থানীয়রা জানান, বৃষ্টি থামলেই পাহাড়ধসে পড়া মাটি অপসারণ এবং প্লাবিত সড়ক থেকে পানি নেমে গেলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে।

আরবিএস
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কার্যত দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে পার্বত্য জেলা বান্দরবানে। বন্যা, পাহাড়ধসের আশঙ্কা, সড়ক যোগাযোগে বিঘ্ন এবং দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় স্থবির হয়ে...
নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা আস্তানা থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। বর্তমানে আশপাশের এলাকায় অভিযান চলমান রয়েছে।
বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়নে অপহৃত ছয় রাবার শ্রমিককে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। 
বান্দরবান ছয় রাবার শ্রমিককে অপহরণ করেছে একদল দুর্বৃত্ত। অপহৃতদের মুক্তির বিনিময়ে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে জানা গেছে।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোকে জন্ম নিবন্ধনের দায়িত্ব দেয়া হলে দেশের প্রায় ৬৭ শতাংশ শিশুকে সহজেই নিবন্ধনের আওতায় আনা সম্ভব বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।
সংসদ অধিবেশন দেখতে আসা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর