আইএমএফের কাছে নতুন করে ঋণ নিতে আলোচনা শুরু: অর্থমন্ত্রী

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৩:৫৫ পিএম

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে নতুন করে ঋণ নেওয়ার জন্য আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে সরকার। সোমবার (১৩ জুলাই) ঢাকায় সফররত আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, আইএমএফের প্রতিনিধিদলের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। ঠিক কোন কোন ভিত্তির ওপর নির্ভর করে আগামী দিনের নতুন ঋণ কার্যক্রম এগিয়ে নেওয়া হবে, সে বিষয়গুলো নিয়ে মূলত আজকের বৈঠকে আলোচনা হয়েছে।

বৈঠকের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, আইএমএফ প্রতিনিধিদল বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার এবং এখন পর্যন্ত অর্জিত অর্থনৈতিক উন্নয়নে সন্তোষ প্রকাশ করেছে। দেশের বর্তমান অর্থনৈতিক অগ্রযাত্রাকে তারা ইতিবাচক হিসেবে দেখছে।

মন্ত্রী আরও উল্লেখ করেন, দেশের অর্থনৈতিক সংস্কার ও স্থিতিশীলতা বজায় রাখতে বর্তমান সরকারের যে রাজনৈতিক অঙ্গীকার রয়েছে, তার সঙ্গে আইএমএফ পুরোপুরি একমত ও সম্মত পোষণ করেছে।

অর্থমন্ত্রী বলেন, আইএমএফের সঙ্গে আলোচনার মাধ্যমে আগের ঋণ চুক্তি থেকে বের হয়ে আসা হয়েছে। আগের চুক্তির বাধ্যবাধকতা বা শর্তের বেড়াজাল থেকে বেরিয়ে এখন সম্পূর্ণ নতুন বাস্তবতায় ও নতুন ভিত্তির ওপর নির্ভর করে এই ঋণের আলোচনা শুরু করা হয়েছে।

একাত্তর/এসি
চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দেওয়া পূর্বাভাসকে কিছুটা ‘রক্ষণশীল’ বলে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।...
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে সাড়ে চার বিলিয়ন ডলারের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিশ্বব্যাংক গ্রুপের...
উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে বলে অকপটে স্বীকার করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বর্তমানে তলানিতে থাকা বিনিয়োগে বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে সর্বোচ্চ...
ডিজিটাল লেনদেনের সার্বজনীন প্রসার ও সবাইকে এ ব্যবস্থার আওতায় আনতেই ‘বাংলা কিউআর’ চালু করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই প্রক্রিয়ায় কোনো অতিরিক্ত সার্ভিস চার্জ বা...
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আহবান করা হয়েছে। আগামী ৯ নভেম্বর (সোমাবার) বিকেল সাড়ে তিনটায় ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এই অধিবেশন অনুষ্ঠিত হবে।
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় লাগা আগুন প্রায় সাড়ে চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের দীর্ঘ প্রচেষ্টার পর বুধবার (১৪...
ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে রোমাঞ্চকর ও হাই-ভোল্টেজ ম্যাচে রাতে মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি ম্যানচেস্টার সিটি এবং প্যারিস সেন্ট-জার্মেইন (পিএসজি)। উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের এই মহারণে...
ইউরোপিয়ান ফুটবলের অন্যতম পরাশক্তি বায়ার্ন মিউনিখকে ঘরের মাঠে ৩-৩ গোলে রুখে দিয়ে মহা-চমক দেখাল নরওয়ের চ্যাম্পিয়ন দল ভাইকিং এফসি! হ্যারি কেইনের দুর্দান্ত জোড়া গোল ও এক অ্যাসিস্টের ওপর ভর করে ২-০...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর