স্থানীয় নির্বাচনে ভোটকেন্দ্রের খসড়া প্রস্তুতের নির্দেশ ইসির

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৮:৪৭ পিএম

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দেশের সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা আগামী ১০ আগস্টের মধ্য প্রস্তুত করতে মাঠপর্যায়ে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

বুধবার (১৫ জুলাই) ইসি সচিবালয়ের নির্বাচন শাখা-৩ থেকে জারি করা জরুরি অফিস আদেশে এ নির্দেশনা দেয়া হয়।

নতুন সময়সূচি অনুযায়ী, খসড়া তালিকার ওপর দাবি কিংবা আপত্তি দাখিলের সময় ১৮ আগস্ট এবং তা নিষ্পত্তির শেষ সময় ২৩ আগস্ট ধরা হয়েছে। 
একইসাথে আগামী ২৭ আগস্ট সম্ভাব্য ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

আদেশে জানানো হয়, সবশেষ প্রকাশিত 'স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫' এবং এর সর্বশেষ সংশোধনী অনুযায়ী, জেলা পরিষদ ব্যতীত বাকি সব স্থানীয় সরকার নির্বাচনের ভোটগ্রহণের তারিখের অন্তত ২৫ দিন আগে ভোটকেন্দ্রের তালিকা গেজেট আকারে প্রকাশ করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। সেই লক্ষ্যেই নির্দিষ্ট এলাকার ভোটারদের সুবিধার্থে ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ, তার ওপর দাবি বা আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির সময়সীমা সুনির্দিষ্ট করেছে কমিশন। 

এবার ভোটকেন্দ্র স্থাপনের ক্ষেত্রে ব্যয়নিয়ন্ত্রণ ও সরকারি সম্পদের সর্বোচ্চ ব্যবহারের ওপর জোর দেয়া হয়েছে। সময়সূচি কঠোরভাবে অনুসরণ করতে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের বিশেষভাবে তাগিদ দেওয়া হয়েছে।

আরবিএস
আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী...
চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত যেসব নাগরিক ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তাদের নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ভোটার তালিকা অনুসারেই স্থানীয়...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনসহ দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। সে লক্ষ্য সামনে রেখে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই তফসিল ঘোষণা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। 
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
মিশরের দক্ষিণ সিনাই শাসনবিভাগে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত এবং আরও ২৮ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর