দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০৭:৫২ পিএম

যে দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সারাদেশে সমন্বিতভাবে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ সহায়তা ও পুনর্বাসনের কাজ করছে সরকার। পাশাপাশি কৃষি উৎপাদন যাতে ব্যাহত না হয়, সেদিকে বিশেষ নজর দিয়ে জলবায়ুর অভিঘাত মোকাবিলা, পরিবেশ-প্রতিবেশ রক্ষা, খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচির ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

শুক্রবার (১৭ জুলাই) কক্সবাজারের চকরিয়ায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। 

এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঘরবাড়ি, ফসল ও সহায়-সম্বল হারিয়ে চরম দুর্ভোগে পড়েছেন অনেক মানুষ। সরকারি ও বেসরকারি মানবিক সহায়তার অপেক্ষায় রয়েছেন তারা।

আজ দুই দিনের সফরে কক্সবাজারে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ার কুচপাড়া এলাকার ভাঙনকবলিত বেড়িবাঁধ পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন। এ সময় ক্ষতিগ্রস্ত বাড়িঘর পুনর্নির্মাণ, কৃষকদের ক্ষতিপূরণ এবং পুনর্বাসনে সমন্বিত ও কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

ফাশিয়াখালীতে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় যে কোনো পরিস্থিতিতে প্রস্তুতি আছে সরকারের।

সরকারিভাবে এবং দলীয়ভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ইতোমধ্যে জরিপের কাজ শুরু করেছে সরকার।

 

আরবিএস
বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতিতে মিশ্র প্রবণতা দেখা গেছে। নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় উব্দাখালী নদীর পানি কমলেও মগড়া নদীর পানি নতুন করে...
কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আর্থিক ও উপকরণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গেলো ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও ভাইরাসজনিত এই রোগের উপসর্গ নিয়ে ৭৮০ জনের মৃত্যু হলো।
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
গত দুই বছরে বাংলাদেশ সরকার, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের যৌথ উদ্যোগে প্রায় দুই হাজার বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। 
বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর