উগান্ডায় শিক্ষা সফর শেষে ফেরার পথে দুর্ঘটনা, শিশুসহ নিহত ২১

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০৫:৩০ পিএম

পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় শিক্ষা সফর শেষে ফেরার পথে শিক্ষার্থীবাহী একটি বাস সড়ক থেকে ছিটকে পড়ে ২০ শিক্ষার্থী ও একজন প্রাপ্তবয়স্কসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। 

স্থানীয় পুলিশের বরাতে শুক্রবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, রাজধানী কাম্পালার কিং ডেভিড জুনিয়র স্কুলের বাসটি কাপচোরওয়া জেলার সিপি ফলস থেকে শিক্ষা সফর শেষে ফিরছিল। এ সময় বাসটি সড়ক থেকে ছিটকে পড়ে। 

পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়ক থেকে ছিটকে গিয়ে রাস্তার পাশের একটি বড় পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়।

বিবৃতিতে আরও বলা হয়, দুর্ঘটনায় একজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং ২০ জন শিক্ষার্থীর মৃত্যু হয়। এছাড়া তিনজন প্রাপ্তবয়স্ক পুরুষ ও কয়েকজন অপ্রাপ্তবয়স্ক আহত হন।

কর্তৃপক্ষ দুমড়েমুচড়ে যাওয়া ও উল্টে থাকা বাসটির একটি ছবি প্রকাশ করেছে। তারা জানিয়েছে, দুর্ঘটনার তদন্ত চলছে। আহত কয়েকজন শিশু ও প্রাপ্তবয়স্ক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পূর্ব আফ্রিকার দেশটিতে প্রায়ই প্রাণঘাতী বাস দুর্ঘটনা ঘটে। গত অক্টোবরে দেশটির একটি প্রধান মহাসড়কে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪৬ জন প্রাণ হারান। ২০২৪ সালের একটি প্রতিবেদনে বলা হয়, ওই বছর উগান্ডায় ৪ হাজার ৪৩৪টি প্রাণঘাতী সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ১৪৪ জনের মৃত্যু হয়।

আরবিএস
মধ্য ইরানের মারকাজি প্রদেশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ২৪ জন যাত্রী। শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে জানানো হয়, সাভেহ-হামেদান...
১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমের চটকদার দুনিয়া থেকে দূরে রাখতে নতুন করে কোমর বেঁধে মাঠে নেমেছে ফ্রান্স সরকার! দেশের সর্বোচ্চ সাংবিধানিক আদালতের ধাক্কা খাওয়ার পরও দমে যাননি ফরাসি...
দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২১ জন প্রাণ হারিয়েছেন। কেপটাউন থেকে প্রায় ৩৮০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত লিউ-গামকা ও প্রিন্স অ্যালবার্টের মধ্যবর্তী...
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাজ্যটির 'বিআর-৩৭৩'  মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর