আর্জেন্টিনার একাদশে ফিরছেন মেসির ‘বডিগার্ড’ ডি পল!

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০২:৪৭ পিএম

নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে রাত ১টায় বিশ্বকাপ ফাইনালের মেগা মহারণে স্পেনের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, যেখানে নিজের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার লক্ষ্যে নামবেন লিওনেল মেসি। আর এই বাঁচা-মরার লড়াইয়ের আগে আলবিসেলেস্তে শিবিরে এক বড় সুসংবাদ, মেসির অন্যতম প্রধান বডিগার্ড এবং মাঝমাঠের ইঞ্জিন রদ্রিগো ডি পল ফিরছেন আর্জেন্টিনার শুরুর একাদশে!

ইএসপিএন’র সাংবাদিক মার্টিন আরেভালো জানিয়েছেন, সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে বেঞ্চে বসে ম্যাচ শুরু করা ইন্টার মায়ামির এই মিডফিল্ডার ফাইনালে স্পেনের হাই-ভোল্টেজ মাঝমাঠকে গুঁড়িয়ে দিতে একদম শুরু থেকেই মাঠে নামছেন।


এদিকে সেমিফাইনালের উইনিং কম্বিনেশন ভেঙে স্প্যানিশ আর্মাডাদের রুখতে মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনির ঘিলু থেকে বেরিয়েছে নতুন এক মাস্টারপ্ল্যান। তিনি দলের ডান প্রান্তে দুটি বড় পরিবর্তনের আভাস দিয়েছেন। ডি পলের ফেরার পাশাপাশি রক্ষণভাগকে আরও নিরেট করতে রাইট-ব্যাক পজিশনে নাহুয়েল মলিনার জায়গায় অভিজ্ঞ গঞ্জালো মন্তিয়েলকে খেলানোর জোর সম্ভাবনা রয়েছে।

আর্জেন্টাইন ফুটবল ইনসাইডার গ্যাস্টন এদুলের দেওয়া তথ্যমতে, ফাইনালের চূড়ান্ত একাদশ আজ দুপুরে নির্ধারিত হওয়ার কথা থাকলেও, শেষ মুহূর্তের মহাব্যস্ত অনুশীলন সেশনে নিকোলাস গঞ্জালেস এবং নাহুয়েল মলিনাকে মূল দলের বাইরে রেখেই ছক কষেছেন স্কালোনি।

অবশ্য ম্যাচের আগের সংবাদ সম্মেলনে বেশ চাতুরতার সাথেই তাস লুকিয়ে রেখেছেন আর্জেন্টাইন বস। তিনি স্পষ্ট জানিয়েছেন, দলের বেশ কয়েকজন খেলোয়াড় এখনো শতভাগ ফিট নন এবং ম্যাচের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত তিনি সবার শারীরিক কন্ডিশন পর্যবেক্ষণ করে তবেই চূড়ান্ত একাদশ ঘোষণা করবেন। স্কালোনি বলেন, “আমরা এই মুহূর্তে খেলোয়াড়দের বিশ্রামের ওপর জোর দিচ্ছি। কারণ অনেকেই একশ ভাগ ফিট নেই। রবিবার তারা কেমন বোধ করছেন তা দেখে নিয়ে আমরা দল চূড়ান্ত করব।”


ইনসাইডারদের এই লিক হওয়া তথ্য যদি সত্যি হয়, তবে স্পেনের টিকিটাকা ফুটবলকে বোতলবন্দি করতে আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশ দাঁড়াবে এইরকম: গোলপোস্টে বরাবরের মতোই বিশ্বস্ত প্রাচীর এমিলিয়ানো মার্টিনেজ; রক্ষণে থাকছেন গঞ্জালো মন্তিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ এবং নিকোলাস তাগলিয়াফিকো; মাঝমাঠের দখল নিতে হাজির হচ্ছেন রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, লেয়ান্দ্রো পারেদেস এবং অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; আর আক্রমণের গুরুদায়িত্বে লিজেন্ড লিওনেল মেসির সাথে থাকছেন ‘স্পাইডার’ হুলিয়ান আলভারেজ।

সব মিলিয়ে, রণকৌশলের এই রদবদলই প্রমাণ করে—ইউরোপসেরাদের খাঁচায় বন্দি করতে স্কালোনি তাঁর সেরা অস্ত্রগুলো নিয়েই নিউ জার্সির যুদ্ধক্ষেত্রে নামছেন!

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ; গঞ্জালো মন্তিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, লেয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।

একাত্তর/এআরএস
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল হেরে ট্রফি হাতছাড়া করার পর এবার বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল! নিউ জার্সির স্টেডিয়ামে স্প্যানিশ ব্রিগেড যখন...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর