জ্বালানি খাতে পরনির্ভরশীলতার দিন শেষ: মন্ত্রী

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০১:০৪ পিএম

আমদানি-নির্ভর জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে দেশকে দীর্ঘদিন ধরে অন্য দেশের ওপর পরনির্ভরশীল করে রাখা হয়েছিলো বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জানিয়েছেন, এই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে দেশের জ্বালানি নিরাপত্তা সুসংহত করতে এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে।

সোমবার (২০ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) আয়োজিত এক জাতীয় উন্নয়ন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ ঘটাতে গ্রাম পর্যায় পর্যন্ত সৌরবিদ্যুতের ব্যবহার অনেক বাড়াতে হবে। আর এ লক্ষ্য অর্জনে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে (এনজিও) আরও সক্রিয় ভূমিকা পালনের আহবান জানান তিনি।

তিনি উল্লেখ করেন, সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য শক্তি খাতের সার্বিক উন্নয়নে বিশ্বব্যাংকসহ বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী ও দাতা সংস্থা অর্থায়নে ইতিবাচক আগ্রহ প্রকাশ করেছে।

বক্তব্যে এনজিও খাতের সার্বিক ভূমিকা তুলে ধরে মন্ত্রী আরও বলেন, সমাজে কিছু এনজিওর কার্যক্রম নিয়ে নানা সমালোচনা বা নেতিবাচক ধারণা থাকতে পারে, তবে এটি অস্বীকার করার উপায় নেই যে দেশের গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে তাদের উল্লেখযোগ্য অবদান রয়েছে।

এনডিপি আয়োজিত এই কর্মশালায় দেশের শীর্ষস্থানীয় এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিত্ব ও জ্বালানি খাতের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনর্গ্যাসীকরণ ইউনিট (এফএসআরইউ) মেরামতের কাজ শেষ হলে দেশের চলমান জ্বালানি সংকট শিগগিরই কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
দীর্ঘ ১৬ দিনের সঙ্কট কাটিয়ে বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলের মধ্যে মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থেকে পুনরায় গ্যাস সরবরাহ শুরু হতে যাচ্ছে। তবে সার্বিক গ্যাস সরবরাহ আগের স্বাভাবিক...
অতীতে জ্বালানি নিরাপত্তা ছিল না, তবে বর্তমান সরকার সেটি নিশ্চিত করতে কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
সঠিক নেতৃত্বের অভাবে পুরো দেশ এখনও সোলারে (সৌরশক্তি) যেতে পারেনি বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জানান, বর্তমান সরকার এখন সোলার ও উইন্ড...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর বাগেরহাটের মোংলা বন্দর রাজস্ব আয়ে নতুন রেকর্ড করেছে। ২০২৫-২৬ অর্থবছরে এ বন্দরের রাজস্ব আয় হয়েছে তিন হাজার ৮৭৯ কোটি ৫১ লাখ টাকা। বেড়েছে জাহাজ, কার্গো ও কনটেইনার...
বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে উত্তাল সাগরের প্রচণ্ড ঢেউয়ের কবলে বরগুনার তালতলী উপজেলার ‘এফবি জান্নাত-জুনায়েদ’ নামে একটি ট্রলার ডুবে গেছে।
নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এডভোকেট খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর