আবারও গ্রেপ্তার করোনায় ভুয়া রিপোর্ট দেওয়া সেই সাহেদ

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০১:২৫ পিএম

করোনাকালে রোগীদের নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেওয়া ও প্রতারণার দায়ে দেশজুড়ে আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ।

তবে পুলিশের একটি সূত্রের বরাতে জানা গেছে, সাহেদের বিরুদ্ধে আদালত থেকে জারি করা একটি ‘সিআর মামলার ওয়ারেন্ট’ রয়েছে। পল্লবী থানা পুলিশের চাহিদার প্রেক্ষিতে ক্যান্টনমেন্ট থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

২০২০ সালের সাত জুলাই রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেখান থেকে বিপুল পরিমাণ ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট জব্দ করা হয়। এ ঘটনার পর র‍্যাব বাদি হয়ে সাহেদসহ ১৭ জনের নামে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করে।

মামলার ৯ দিনের মাথায় ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে সাহেদকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে তাকে নিয়ে উত্তরায় অভিযান চালিয়ে একটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। উক্ত অস্ত্র উদ্ধারের ঘটনায় উত্তরা পশ্চিম থানায় অস্ত্র আইনে আলাদা মামলা করে র‍্যাব।

২০২০ সালের ২৮ সেপ্টেম্বর ঢাকা মহানগরের এক নম্বর স্পেশাল ট্রাইব্যুনাল অস্ত্র আইনের মামলায় সাহেদকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে বিচারিক আদালতের দেওয়া এই রায়ের বিরুদ্ধে সাহেদ আপিল করলে ২০২৪ সালের ১১ জানুয়ারি বিচারপতি আশীষ রঞ্জন দাস ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার সাজা বাতিল করে তাকে খালাস দেন।

একাত্তর/এসি
অস্ত্র মামলায় বিচারিক আদালতের দেওয়া যাবজ্জীবন দণ্ড থেকে খালাস পেয়েছেন সাহেদ করিম ওরফে মোহাম্মদ সাহেদকে খালাস দিয়েছে হাইকোর্ট।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর